শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন বিয়ানীবাজার সূচনা পরিষদের ১৩ বছর পূর্তি, অধ্যাপক তারিকুল ইসলাম সম্মানিত কমলগঞ্জে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত বাড়িঘর, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালি হনুমানের মৃত্যু বিয়ানীবাজারে ১ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেফতার, মাইক্রোবাস আটক কমলগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, দুর্ভোগে পরিবার বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা ঢাকার মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত সিলেট সীমান্তে ৪৬ লাখ টাকার চোরাচালান ধরল বিজিবি
advertisement
সিলেট বিভাগ

স্যার বলা নিয়ে বিতর্ক

সুনামগঞ্জের বিতর্কিত এসপি প্রত্যাহার

নানা কর্মকাণ্ডে বিতর্কিত, আলোচিত ও সমালোচিত সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ  ম আনোয়ার হোসেন খানকে অবশেষে সুনামগঞ্জ থেকে প্রত্যাহার করা হয়েছে। 


আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশের এক বিশেষ সূত্রে এ তথ্য জানা গেছে। 

রোববার ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাদের নিয়ন্ত্রণে থাকা বালু মহাল ও সীমান্ত বাণিজ্যের সাথে সংশ্লিষ্টতার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দৈনিক সবুজ সিলেট সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এ সিদ্ধান্ত নেয় পুলিশ সদর দপ্তর।

এছাড়াও স্যার না বলে এসপি সাহেব বলায় ক্ষেপে গিয়ে সমালোচিত হন এসপি আনোয়ার হোসেন খান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর উত্তেজিত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এসপি আনোয়ার হোসেন খান উত্তেজিত হয়ে বলছেন, ‘আমি আজ চাকরি ছাড়লে কালই নির্বাচন করতে পারব। বিএনপির বড় বড় নেতার সঙ্গে আমার যোগাযোগ আছে।’ একপর্যায়ে এসপি উত্তেজিত হয়ে গণঅধিকার পরিষদের এক নেতার প্রতি ক্ষেপে গিয়ে তাঁর কার্যালয় থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বলেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম স্বাক্ষরিত এক আদেশে বলেন, জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ১৮ ফেব্রুয়ারি এসপি আ. ফ. ম আনোয়ার হোসেন খানকে হেডকোয়ার্টারে রিপোর্ট করতে বলা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া

ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন

বিয়ানীবাজার সূচনা পরিষদের ১৩ বছর পূর্তি, অধ্যাপক তারিকুল ইসলাম সম্মানিত

কমলগঞ্জে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত বাড়িঘর, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালি হনুমানের মৃত্যু

বিয়ানীবাজারে ১ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেফতার, মাইক্রোবাস আটক

কমলগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, দুর্ভোগে পরিবার

বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা ঢাকার মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত

সিলেট সীমান্তে ৪৬ লাখ টাকার চোরাচালান ধরল বিজিবি