মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি বালাগঞ্জে ক্বিরাত প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ঈদে সিলেট কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না কোনো কয়েদি নবীগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূ গ্রেফতার বাংলাদেশে ঈদ কবে, শুক্র না শনিবার? পয়লা বৈশাখ টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে মাওলানা আব্দুল হালিম - দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সরকার গণতান্ত্রিক রীতি ভঙ্গ করেছে অনবরত বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে চীন: জামায়াত আমির
advertisement
সিলেট বিভাগ

নারী ফুটবলারদের বিদ্রোহ প্রত্যাহার

অবশেষে বিদ্রোহ থেকে সরে এসে অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ১৮ নারী ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে আলোচনা শেষে বিদ্রোহ প্রত্যাহার করে অনুশীলনে ফেরার এই সিদ্ধান্ত নিয়েছেন বিদ্রোহীরা। 


বোববার (১৬ ফেব্রুয়ারি) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে মাহফুজা আক্তার কিরণ বিদ্রোহী ১৮ ফুটবলারের সঙ্গে আলোচনা শেষে সমাধানের পথ এসেছে বলে জানিয়েছেন। 

ফুটবলাররা তাদের অনড় অবস্থান থেকে সরে দাঁড়িয়ে ক্যাম্পে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে কিরণ বলেন, ‘সভাপতি ও আমার পক্ষ থেকে আমরা মেয়েদের ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে গেছি। নিয়মিত যোগাযোগ রেখেছি এবং আজ তাদের সঙ্গে বসেছিলাম। তারা ট্রেনিংয়ে ফিরবে, তবে এখনই নয়। আমাদের ক্যাম্প ২৪ তারিখ বন্ধ হয়ে যাবে, কারণ দল সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছে। মেয়েরা বিরতি চেয়েছে, এরপর তারা ক্যাম্পে ফিরে অনুশীলন শুরু করবে। আজ আমি ১৮ জনের সঙ্গেই কথা বলেছি, এবং তারা সবাই একমত হয়েছে।’

ফুটবলাররা ক্যাম্পে ফিরে গেলে কোচসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে আলোচনা করে, এমনটা জানিয়েছেন কিরণ, ‘অনুশীলন শুরুর সময় সভাপতি, কোচ ও ফুটবলারদের নিয়ে সভা হবে, যাতে সকল মতানৈক্য দূর করা যায়। একসঙ্গে খেলতে হলে পারস্পরিক সমঝোতা জরুরি। মেয়েরা যোগ দিয়ে নতুন চুক্তিতেও সই করবে।’


১৮ ফুটবলার বিদ্রোহ করলেও তাদের ছাড়াই অনুশীলন চালিয়ে গেছেন অস্ট্রেলিয়ার কোচ পিটার বাটলার। জাতীয় দলের সিনিয়র ১৩ জনসহ বয়সভিত্তিক দলের মোট ৩৭ জন খেলোয়াড়কে অনুশীলন করিয়েছেন কোচ।

উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এই ম্যাচগুলোর জন্য ২৪ ফেব্রুয়ারি দেশ ছাড়বে দল।

এই সম্পর্কিত আরো

ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার

প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক

নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি

বালাগঞ্জে ক্বিরাত প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ঈদে সিলেট কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না কোনো কয়েদি

নবীগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূ গ্রেফতার

বাংলাদেশে ঈদ কবে, শুক্র না শনিবার?

পয়লা বৈশাখ টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রেস ব্রিফিংয়ে মাওলানা আব্দুল হালিম দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সরকার গণতান্ত্রিক রীতি ভঙ্গ করেছে

অনবরত বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে চীন: জামায়াত আমির