বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
সিলেট বিভাগ

হত্যা মামলায় হবিগঞ্জের সাবেক এমপি মজিদ কারাগারে

হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ খানকে হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার হবিগঞ্জে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আব্দুল আলীমের আদালতে মজিদ খানকে হাজির করা হয়। পরে তিনি জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মইনুল হাসান দুলাল জানান।

তিনি বলেন, গত বছরের ৫ অগাস্ট বানিয়াচংয়ে ৯ জনকে হত্যা করা হয়। সেই হত্যা মামলায় হবিগঞ্জ- ২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্যকে আদালতে তোলা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হয়নি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশ উত্তরা থেকে মজিদ খানকে গ্রেফতার করে। এরপর রাতেই বানিয়াচং থানার পুলিশের একটি দল তাকে হবিগঞ্জ নিয়ে আসে। পরে মঙ্গলবার সদর থানা পুলিশের সহায়তায় কড়া নিরাপত্তায় তাকে আদালতে আনা হয়। তার বিরুদ্ধে নয় হত্যা মামলাসহ হবিগঞ্জ শহরে রিপন শীল হত্যা মামলাসহ আরও একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, মজিদ খান ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে হবিগঞ্জ- ২ আসন থেকে নির্বাচিত হন। এরপর ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে যান।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা