রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপালের পাহাড়ি ঢল কি বাংলাদেশে আসছে স্থানীয় ভোটে কৌশলের পরীক্ষা বিএনপি-জামায়াত-এনসিপির কমলগঞ্জ সীমান্তে বিএসএফের ‘পুশইন’, দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক মসজিদের বালু নেওয়া নিয়ে বিরোধ, বিয়ানীবাজারে দুই দিনমজুরের ওপর সশস্ত্র হামলার অভিযোগ শিক্ষার্থীদের ভালোবাসায় অশ্রুসিক্ত বিদায়, ৩৬ বছর পর অবসরে প্রধান শিক্ষিকা জয়শ্রী ভট্টাচার্য ধান কাটছিলেন দুই কৃষক, হঠাৎ পায়ের ওপর দিয়ে চলে গেল অজগর! জগন্নাথপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা নেপাল-তিব্বতে প্রাণহানি বেড়ে ৬৮২, বাড়ছে নিখোঁজের সংখ্যাও দুর্যোগের পর থেকে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, দেশে লোডশেডিং কমছে না অবশেষে অনুষ্ঠিত হলো সিলেটের সেই নৌকাবাইচ, নদীতীরে মানুষের ঢল
advertisement
সিলেট বিভাগ

ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্বামী আটক


সুনামগঞ্জে দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (০১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। পরে পুলিশ এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করে।

নিহত রাকিবা বিবি (২২) সদর উপজেলার গৌরারং ইউনিয়নের  মো. আছান নবীর মেয়ে এবং স্বামী সাইদী চৌধুরী (২৩) একই ইউনিয়নের আহমদাবাদ গ্রামের আকলুস মিয়া চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছ, রবিবার সকাল গড়িয়ে দুপুরে হলেও রাকিবা বিবি ঘরের দরজা না খুললে আশপাশের লোকজন তাকে ডাকতে শুরু করেন। তার সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে দেখতে পান সবকিছু ঘর এলোমেলো। বিছানায় রাকিবা অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে প্রতিবেশীরা রাকিবাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিহতের ঘাতক স্বামী সাইদী চৌধুরীকে আটক করে।


সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) নাজমুল হক জানান, রাকিবা বিবি হত্যার ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সম্পর্কিত আরো

নেপালের পাহাড়ি ঢল কি বাংলাদেশে আসছে

স্থানীয় ভোটে কৌশলের পরীক্ষা বিএনপি-জামায়াত-এনসিপির

কমলগঞ্জ সীমান্তে বিএসএফের ‘পুশইন’, দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক

মসজিদের বালু নেওয়া নিয়ে বিরোধ, বিয়ানীবাজারে দুই দিনমজুরের ওপর সশস্ত্র হামলার অভিযোগ

শিক্ষার্থীদের ভালোবাসায় অশ্রুসিক্ত বিদায়, ৩৬ বছর পর অবসরে প্রধান শিক্ষিকা জয়শ্রী ভট্টাচার্য

ধান কাটছিলেন দুই কৃষক, হঠাৎ পায়ের ওপর দিয়ে চলে গেল অজগর!

জগন্নাথপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

নেপাল-তিব্বতে প্রাণহানি বেড়ে ৬৮২, বাড়ছে নিখোঁজের সংখ্যাও

দুর্যোগের পর থেকে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, দেশে লোডশেডিং কমছে না

অবশেষে অনুষ্ঠিত হলো সিলেটের সেই নৌকাবাইচ, নদীতীরে মানুষের ঢল