বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
সিলেট বিভাগ

সিলেটে বর্ণমালার মিছিলে ভাষার মাস বরণ

শুরু হয়েছে বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি। বাঙালির রক্তঝরা গৌরবের এই মাসকে  সিলেটে বর্ণমালা মিছিলের মাধ্যমে বরণ করে নেয়া হয়েছে।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ভাষার মাস বরণে সিলেটে এই বর্ণমালা মিছিলের আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট।

সকাল ১০ টায় নগরের চাঁদনীঘাট এলাকার সারদা হল প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এরপর শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিছিলে বিভিন্ন বাংলা বর্ণমালা হাতে নিয়ে অংশ নেন শিশু কিশোর, নাট্যকর্মীসহ বিভিন্ন শেণীর লোক। এসময় তারা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারিসহ বিভিন্ন দেশাত্ববোধক গান গেয়ে সড়ক প্রদক্ষিণ করেন।

শহীদ মিনারে গিয়ে মিছিল শেষে গান ও নৃত্য পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

বর্ণমালার মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন  সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, শিল্পকলা একাডেমির সদস্য শামসুল বাসিত শেরো, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি নাসির উদ্দিন, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, পরিচালক অর্ধেন্দু দাশ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ প্রমুখ।

বর্ণমালার মিছিল নিয়ে আয়োজকরা বলেন, সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট বিগত ৪০ বছর ধরে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নাট্য ও সাংস্কৃতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভাষার মাসকে বরণ করতে বর্ণমালার মিছিলটি তাদের নাট্য ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম কর্মসূচি। যা প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে। ভাষা আন্দোলনের আদর্শ ও চেতনায় তরুণ ও নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে নাট্য পরিষদ প্রতিশ্রুতিবদ্ধ।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা