বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

পাথরের নিচে মিলল ২৯৮ বস্তা ভারতীয় চিনি

সিলেটে ২৯৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে নগরের শাহপরান (রহ.) থানাধীন মুরাদপুর এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

আজ রোববার (২৬ জানুয়ারি) প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার পানিছড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে জাকির হোসেন (৩৭) ও একই এলাকার খান চা-বাগানের মৃত দাইয়া পীরের ছেলে মো. জালাল (৩২)।

পুলিশ জানায়, শনিবার রাত ১১টার দিকে সিলেট নগরের শাহপরান (রহ.) থানাধীন মুরাদপুর এলাকায় চেকপোস্ট স্থাপনকালে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে আসা একটি ট্রাক তল্লাশি করা হয়। এ সময় পাথরের নিচে ঢেকে রাখা ২৯৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার প্রতিটি বস্তায় ৪৯ কেজি করে মোট ১৪ হাজার ৬০২ কেজি চিনি রয়েছে। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৫২ হাজার ২৪০ টাকা।


এ ঘটনায় দুজনকে আটক করা হয়। তাঁরা জিজ্ঞাসাবাদে পণ্যের মালিক জৈন্তাপুরের হরিপুরের মো. জয় (৩৭) বলে জানান।

মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চিনিগুলো জব্দ করা হয়েছে। আর আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এই সম্পর্কিত আরো

সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ

বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ

তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত

ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী