বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

হবিগঞ্জে ধর্ম উপদেষ্টা

১০ বছরের মধ্যে দেশে ভিক্ষুক থাকবে না

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আহলে সুন্নাত উলামা পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী সীরাতুন্নবী (সা.) মহাসম্মেলনে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় তিনি বলেন, ‘যাকাতের সঠিক বণ্টন নিশ্চিত করা গেলে ১০ বছরের মধ্যে দেশে ভিক্ষুক থাকবে না।’

 ড. খালিদ হোসেন বলেন, ‘ইসলামের পাঁচ স্তম্ভের একটি হলো যাকাত। এটি ধনীদের কাছ থেকে গরিবের পাওনা। হাজার হাজার কোটি টাকার যাকাত দেওয়া হলেও তা সঠিকভাবে গরিবের কাছে পৌঁছায় না। যাকাত সঠিকভাবে বণ্টনের মাধ্যমে দেশের দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা সম্ভব।

 ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘একটি সমাজ গঠনে ইমাম, মুয়াজ্জিন এবং খতিবগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা ভালো না থাকলে সমাজ ভালো থাকবে না। এজন্য তাদের জন্য একটি নির্দিষ্ট বেতন কাঠামো তৈরি করার পরিকল্পনা চলছে। ইমামদের দুটি উৎসব বোনাস প্রদানের জন্যও ধর্ম মন্ত্রণালয় কাজ করছে।’

 

ড. খালিদ হোসেন জানান, ইমামদের স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ও মুয়াজ্জিনরা যাতে ছোট ব্যবসা (যেমন: কুটির শিল্প, মৎস্য চাষ, খেতখামার, কবুতর পালন বা কোয়েল পাখি পালন) করতে পারেন, সেই লক্ষ্যে বিনাসুদে ঋণ দেওয়া হচ্ছে।

 

তিনি বলেন, ‘আপনি সামান্য পুঁজি নেবেন, আমরা সামান্য পুঁজি দেবো। ইমামতির পাশাপাশি ব্যবসা করে স্বাবলম্বী হবেন, এতে লজ্জার কিছু নেই।

ধর্ম উপদেষ্টা আরও জানান, ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে মিনারেল ওয়াটার উৎপাদন করে বাজারে সরবরাহ করা হবে। এর থেকে প্রাপ্ত লাভ ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টে জমা হবে।

ড. খালিদ হোসেন বলেন, ‘আমরা প্রাথমিকভাবে এর নাম দেবো ‘ইমাম’। আমাদের সময় কম হলেও আমরা এই প্রকল্প শুরু করতে চাই।’

শনিবার (২৫ জানুয়ারি) বাদ মাগরিব শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদের সভাপতি মাওলানা মঈনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে রেলওয়ে পার্কিংয়ে মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আল্লামা নূরুল ইসলাম ওলীপুরীসহ দেশবরেণ্য উলামায়ে কেরামগণ।

এই সম্পর্কিত আরো

সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ

বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ

তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত

ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী