শুক্রবার, ২০ মার্চ ২০২৬
শুক্রবার, ২০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে কোথায় কখন ঈদের জামাত

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপনে প্রস্তুত সিলেটবাসী। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে ঈদের দিন জামাতে নামাজ আদায়ের মধ্য দিয়ে দিনটি শুরু করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রতি বছরের মতো এবারও সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বরাবরের মত এবারও সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্টিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্টিত হবে। আজ সকালে ঈদগাহ পরিদর্শনে গিয়ে এমনটি জানিয়েছেন পবাসীকল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সিলেটের দুই মন্ত্রী বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সরকারি বেসরকারি অনেক কর্মকর্তাও শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন।

হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হবে সকাল সাড়ে ৮টায়।

বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের ৩টি জামাত অনুষ্টিত হবে যথাক্রমে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়।

হযরত শাহপরাণ (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হবে সকাল ৮টায়।

সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে ঈদের জামাত অনুষ্টিত হবে সকাল ৮টায়।

এই সম্পর্কিত আরো