শুক্রবার, ২০ মার্চ ২০২৬
শুক্রবার, ২০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শাহ আরেফিন টিলায় পাথরসহ ৪১ ট্রাক্টর জব্দ, আটক ৬

সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ পাথর ও বালু জব্দ করা হয়েছে। এ কাজে জরিত ৫ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত মধ্যরাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও বিজিবি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে পাথরসহ ৪১ টি মাহিন্দ্রা ট্রাক্টর আটক করা হয়।

এসময় অবৈধভাবে উত্তোলনের পাথর পরিবহনের অভিযোগে ৪১ টি ট্রাক্টর ও ৭ হাজার ঘনফুট পাথর এবং ২৩০ ঘনফুট বালু জব্দ করা হয়। এছাড়া ৬ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার আনুমানিক রাত ১ টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলনের খবর পাওয়া যায়। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বিজিবির কালাসাদেক বিওপির নেতৃত্বে, কালাইরাগ, নোয়াকোট ও লবিয়া বিওপির সমন্বয়ে একাধিক বিশেষ দল গঠন করে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের প্রাথমিক পর্যায়ে বিজিবি উক্ত স্থান হতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ৪১টি মাহিন্দ্রা ট্রাক্টর, আনুমানিক ৭ হাজার ঘনফুট পাথর এবং ২৩০ ঘনফুট বালু জব্দ করা হয়।

পরবর্তীতে কোম্পানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসারের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।

আটককৃত ট্রাক্টর এবং ধৃত আসামীদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার ও ৪৮ বিজিবির টুআইসি মেজর নুরুল হুদার অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

এই সম্পর্কিত আরো