বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ধানক্ষেতে মিলল যুবকের লাশ, পাশে পড়ে ছিল ৩ মোবাইল

সিলেটের জৈন্তাপুরে ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত শাহাদাৎ (২১) উপজেলার আমবাড়ী গ্রামের হেলাল মোল্লার ছেলে।

বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওর সংলগ্ন একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকরা। পরে খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, শাহাদাতের পরনে ছিল আকাশী রঙের টি-শার্ট ও সবুজ থ্রি-কোয়ার্টার প্যান্ট। তার গলায় একটি কালো ক্রসবেল্ট ব্যাগ ঝুলানো ছিল এবং ঘটনাস্থল থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং মরদেহের মাথার সামনে একটি বাঁশের লাঠিও পড়ে থাকতে দেখা যায়। তবে প্রাথমিক সুরতহালে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, শাহাদাতের মৃত্যু ঘিরে পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

এই সম্পর্কিত আরো