সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দুর্যোগ ও ত্রাণ তহবিলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, মো. আজিজুর রহমান, উপজেলা উপসহকারী প্রকৌশলী সারফুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এ কর্মসূচির আওতায় উপজেলার ছয়টি ইউনিয়নের ১২৫ জন পুরুষকে নগদ দুই হাজার টাকা করে এবং ১৫০ জন নারীকে শাড়ি প্রদান করা হয়।
ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে জানান, এই সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। তারা বলেন, নতুন কাপড় ও নগদ অর্থ পেয়ে পরিবার-পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারবেন।উপকারভোগীরা এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান এবং তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।