গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বানিগাজী কেন্দ্রীয় জামে মসজিদে দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের উদ্যোগে এক মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ সমাপ্ত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) ২৬ রমজান এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বছর মোট ২২০ জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের মেধা অনুযায়ী পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বানিগাজী কেন্দ্রীয় জামে মসজিদে ট্রাস্টের সভাপতি বাহার উদ্দিনের সভাপতিত্বে এবং মাস্টার মোহাম্মদ সোহেল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল বাছিত আরিফি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানকারী ও সচিব মাওলানা ইমাদ উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াহিদ, গোলাপগঞ্জ উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক ও শিক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, গ্রীস প্রবাসী কামরুজ্জামান ভুলন, শরিফুল ইসলাম, বানিগাজী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম শিহাব উদ্দিন, হাফিজ মাওলানা আনোয়ার হোসেন, মাস্টার নাছির উদ্দিন, মাস্টার ফখরুল ইসলাম ও মোঃ মনজুর হোসেন।
পুরস্কার বিতরণ শেষে অতিথিবৃন্দ দোয়া মাহফিল ও ইফতারে অংশ নেন। মাসব্যাপী কুরআন প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন প্রধানকারী ও সচিব মাওলানা ক্বারী মোঃ ইমাদ উদ্দিন, ক্বারী শামসুল উদ্দিন, ক্বারী আবুল হাসান, ক্বারী বদরুল ইসলাম, ক্বারী ফরহাদ আহমদ, ক্বারী জয়নুল আবেদীন, হাফিজ ও ক্বারী শফিউল আমিন এবং হাফিজ ও ক্বারী মাসুদ আহমদ।
বক্তারা বলেন, বানিগাজী গ্রামে ১৯৯৭ সাল থেকে মহাগ্রন্থ আল কুরআন শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্যোগ পরিচালিত হচ্ছে, যা এলাকার ধর্মীয় শিক্ষার বিস্তারে বিশেষ ভূমিকা রাখছে। অভিজ্ঞ ক্বারী ও শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা তাজবিদসহ সঠিক উচ্চারণে কুরআন শেখার সুযোগ পাচ্ছে, ফলে অল্প বয়স থেকেই শিশু-কিশোররা ধর্মীয় মূল্যবোধে গড়ে উঠছে।
এ কার্যক্রমকে স্থানীয় জনগণ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। অভিভাবকরা তাদের সন্তানদের ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণে অংশগ্রহণে উৎসাহিত করছেন। ট্রাস্টের নেতৃবৃন্দ পুরস্কার ও ইফতার মাহফিল উপলক্ষে দেশে-বিদেশ থেকে সহযোগিতা করা সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন।