সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসার উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) মাদরাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার সভাপতি সুহেল আলমের সভাপতিত্বে এবং সুপার জাকারিয়া আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর জেলা সাংগঠনিক সম্পাদক নুরুল হাছান আতাহের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্ট ব্যাংক সুনামগঞ্জ শাখার অফিসার মিনহাজুল ইসলাম থানভী, কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাকারিয়া খালেদ এবং মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মো. হাবিবুর রহমান।
সংবর্ধিত অতিথিদের পক্ষে বক্তব্য দেন বালিজুরী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক বিকাশ রঞ্জন দাস তালুকদার, জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক গোপনীয় সহকারী বিধান রঞ্জন তালুকদার, পুরান বারুংকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক চিত্তরঞ্জন তালুকদার, মুক্তিখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক দিলোয়ারা খাতুন এবং বড়কলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রুপনারায়ন তালুকদার।
এছাড়াও সংবর্ধনা প্রাপ্তদের মধ্যে ছিলেন বালিজুরী হাজী বক্স উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রাজ্জাক তালুকদার, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক সহকারী স্বাস্থ্য পরিদর্শক মৃণাল কান্তি তালুকদার, পুরান বারুংকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক জগৎজ্যোতি গোস্বামী, বিজয় ভূষণ চক্রবর্তী, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক বিনয় কৃষ্ণ চক্রবর্তী, বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল হোসেন, বড়দল পুরান হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইকবাল হোসেন এবং বালিজুরী এইচ এ উলুম সিনিয়র আলিম মাদরাসার সাবেক শিক্ষক হারিছ উদ্দিনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজকর্মী মোস্তাক হোসেন, জালাল উদ্দিন, আজিবুর রহমান এবং হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাগর দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন শ্রেণিতে ১ম থেকে ৩য় স্থান অর্জনকারী এবং বর্ষসেরা মোট ১৯ জন কৃতি শিক্ষার্থী এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১৭ জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়।