সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিজানুর রহমান চৌধুরী। তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে তাঁর হাতে দায়িত্ব অর্পণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় সুনামগঞ্জবাসীর সহযোগিতা কামনা করে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান চৌধুরী বলেন, জেলার প্রতিটি উপজেলায় অনেক সমস্যা রয়েছে। প্রতিটি সমস্যা চিহ্নিত করে জেলা পরিষদের মাধ্যমে যতটুকু উন্নয়ন করা সম্ভব আমি আমার মেধা, যোগ্যতা ও সর্বশক্তি দিয়ে উন্নয়ন কার্যক্রম তরান্বিত করার চেষ্টা করবো। জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব অর্পণ করায় বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।