শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে মসজিদে ঢুকে ইমামকে মারধর, আটক ১

সিলেটের গোলাপগঞ্জে মসজিদে ঢুকে ইমামকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। পাশাপাশি মসজিদ কর্তৃপক্ষ গোলাপগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, বুধবার বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে উপজেলার ইয়াগুল গ্রামের বাসিন্দা সিরাজুল হক চেরাগ আলীর ছেলে আরিফ আহমদ ও তার ভাই রেহাল আহমদ ইয়াগুল জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আফজল হোসাইনকে তাদের বাড়িতে ইফতার করতে যাওয়ার জন্য বলেন। তবে ইমাম এতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে আরিফ আহমদ তার ওপর হামলা চালায় এবং হেনস্তা করে।

ঘটনার পর ইয়াগুল গ্রামের উত্তেজিত জনতা আরিফ আহমদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোলাপগঞ্জ ক্যাম্পের সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থলে উপস্থিত হয়।

এদিকে ঘটনার পর অভিযুক্ত রেহাল আহমদকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার এএসআই রফিক আহমদ। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সম্পর্কিত আরো