বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘মরহুম হাজী শেখ আরব উল্লাহ-মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্ট’। এর পক্ষ থেকে দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দুবাই প্রবাসী বিশিস্ট ব্যবসায়ী শেখ জহির উদ্দিনের বাসভবনে এই বিতরণ কর্মসুচির আয়োজন করা হয়। 

মুফতি মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে ও সমাজকর্মী জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক হাজী সুলেমান মিয়া, মাওলানা সুলতান আহমদ, মুফতি শামসুল ইসলাম, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, জয়নাল আবেদীন, সাদিকুরর রহমান সামু, রুহুল ইসলাম হৃদয়, সমাজসেবক শিহাব আহমদ প্রমুখ।

হতদরিদ্র ও নিম্নআয়ী পরিবারের মাঝে ছোলা, তেল, পেঁয়াজ, আলু, চিনি, ময়দা, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী সামগ্রী তুলে দেওয়া হয়। ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ জহির উদ্দিন জানান, ‘মরহুম বাবা-মায়ের স্মৃতি রক্ষার্থে এবং এলাকার পিছিয়ে পড়া মানুষের কল্যাণে তাদের এই মানবিক কার্যক্রম অতীতের ন্যায় আগামীতেও অব্যাহত থাকবে।’ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ট্রাস্টের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা