বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ

সিলেটের কানাইঘাটে তানজিলা আক্তার (২৪) নামের এক গৃহবধূ গত ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা যায়, উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ি লক্ষীপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে বাবলু মিয়া খানের সঙ্গে প্রায় তিন বছর আগে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের আব্দুল মতিনের মেয়ে তানজিলা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২ মার্চ সকাল ৬টার দিকে বাবলু মিয়া বাড়ির পাশে সবজি বাগানে কাজ করতে যান। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে এসে দেখেন তার স্ত্রী তানজিলা আক্তার ঘরে নেই। তবে তাদের শিশু কন্যা ঘরেই ছিল। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে শ্বশুর-শাশুড়িকে জানান।

পরে উভয় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে তানজিলার মা কানাইঘাট থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

এ বিষয়ে তানজিলার স্বামী বাবলু মিয়া জানান, তার অনুপস্থিতিতে তানজিলা আক্তার এক যুবকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেন বলে তিনি জানতে পেরেছেন। পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলেও এখন পর্যন্ত নিখোঁজ গৃহবধূর কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে তানজিলা আক্তারের খোঁজ না পাওয়ায় উভয় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

এই সম্পর্কিত আরো

সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ

বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ

তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত

ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী