পবিত্র মাহে রমজান উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে রমজান ফুড প্যাক বিতরণ করেছে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট। মঙ্গলবার সংগঠনটির উদ্যোগে উপজেলার বেহেলী, সাচনা, উওর, ভীমখালী, ফেনারবাক ও সদর এই ছয়টি ইউনিয়নের ১৫০টি পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ ফুড প্যাক প্রদান করা হয়।
প্রতিটি প্যাকেটে পরিবারের দৈনন্দিন খাদ্যচাহিদা মেটানোর উপকরণ দেওয়া হয়, যাতে রমজান মাসে দরিদ্র পরিবারগুলো কিছুটা স্বস্তি পায়। ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলতাফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা।
বক্তারা বলেন, রমজান মাস সহমর্মিতা, দান-সদকা ও মানবতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত এই সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো। হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিবছরই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।