মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে রমজান দোয়া ও ইফতার মাহফিল জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী ইউরোপীয় প্রধানকে ‘ভণ্ডামি’ বন্ধের আহ্বান ইরানের হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকাবে না ইরান ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী ঈদের ছুটি বাতিল করলো এনবিআর, নতুন নির্দেশনা
advertisement
সিলেট বিভাগ

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা

সিলেটে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সিলেটের পেট্রোল পাম্প ব্যবসায়ীরা। একই সঙ্গে বিপনন নীতি পরিবর্তন না করলে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধেরও ঘোষণা দিয়েছেন তারা। এরই মধ্যে কয়েকটি পেট্রোল পাম্প বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সিলেটের সাধারণ ভোক্তারা ।

আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে ধর্মঘট প্রত্যাহার ও ডিপো থেকে তেল উত্তোলন না করার ঘোষণ দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় শাখা।

এর আগে মঙ্গলবার নগরের বিভিন্ন পেট্রোল পাম্পে হামলা মারধরের প্রতিবাদে ধর্মঘট ডাকেন ব্যবসায়ীরা।

তাদের দাবি ছিলো-
১. পেট্রোল পাম্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
৩. বিপিসি আরোপিত অযৌক্তিক দৈনিক কোটা পদ্ধতি অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
৪. স্বাভাবিক, বাস্তবসম্মত ও কার্যকর জ্বালানী বিপণন ব্যবস্থা পুনর্বহাল করতে হবে।
৫. সিলেট অঞ্চলে জ্বালানী সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করতে হবে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে সিলেটে এ ধর্মঘট চলমান ছিলো। পরে হামলাকারীর দ্রুত বিচার ও পাম্পের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়। তবে তাদের দাবি পুরোপুরি না মানা পর্যন্ত ব্যবসায়ীরা ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখবেন বলে জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে রমজান দোয়া ও ইফতার মাহফিল

জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ

তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত

ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী

ইউরোপীয় প্রধানকে ‘ভণ্ডামি’ বন্ধের আহ্বান ইরানের

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকাবে না ইরান

৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

ঈদের ছুটি বাতিল করলো এনবিআর, নতুন নির্দেশনা