মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে র‍্যালি ও দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে একটি র‍্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মহড়ায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রব, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আতিকুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান, এসিল্যান্ড অফিসের নাজির সারোয়ার আহমদ, শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজ মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. নুরুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

মহড়ায় দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় প্রদর্শন করা হয়।

এই সম্পর্কিত আরো