মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দৈনিক সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - জাফলংয়ে গুঁড়িয়ে দেওয়া হলো কুদ্দুস সিন্ডিকেটের ১২ অবৈধ দোকান কানাইঘাটে আবাদি জমিতে মাটি কাটার হিড়িক, রাস্তা-ঘাটের বেহাল দশা চুনারুঘাটে প্রবাসীর বাড়ির রাস্তা কেটে পুকুর খনন, ইউএনওর হস্তক্ষেপে কাজ বন্ধ তোপখানা বিএনপি পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল জৈন্তাপুরে খাঁসিয়া পল্লী পরিদর্শনে পুলিশ, চোরাচালান ঠেকাতে সতর্কতা সুনামগঞ্জে দুই ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ ঈদের আগেই মাওলানা মুশতাক (রাহ.) হত্যার রহস্য উদঘাটনের দাবি ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক অস্ট্রেলিয়ায় পয়েন্টশূন্য বাংলাদেশ নারী ফুটবল দল: প্রশ্নে বাফুফের প্রস্তুতি খাদিমপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মন্নানের ৬ মাসের কারাদন্ড
advertisement
সিলেট বিভাগ

চুনারুঘাটে প্রবাসীর বাড়ির রাস্তা কেটে পুকুর খনন, ইউএনওর হস্তক্ষেপে কাজ বন্ধ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক লন্ডন প্রবাসীর বাড়ির রাস্তা কেটে পুকুর খননের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর খননের কাজ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

সোমবার (৯ মার্চ) দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি মাটি কাটার কাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার পরামর্শ দেন।

জানা যায়, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামের লন্ডন প্রবাসী আব্দুস সালামের বাড়ির যাতায়াতের রাস্তা কেটে পুকুর খনন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছোট ভাই আজিজুর রহমান দুলাল। এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে আজিজুর রহমান দুলাল উল্লেখ করেন, একই গ্রামের হাজী সিকান্দর আলীর ছেলে আব্দুল হাই জোরপূর্বক তাদের বসতবাড়ির রাস্তা কেটে গভীর পুকুর খনন শুরু করেন। এ সময় তিনি বাধা দিলে আব্দুল হাই তাকে গালমন্দ করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন।

তিনি আরও জানান, বিষয়টি গ্রামের মুরুব্বি ও স্থানীয় চেয়ারম্যান-মেম্বারকে অবগত করা হলেও কোনো সমাধান হয়নি। বরং প্রতিনিয়ত হুমকি-ধামকি দেওয়া হচ্ছিল। পরে বাধ্য হয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন।

আজিজুর রহমান দুলাল বলেন, “আব্দুল হাই বনগাঁও গ্রামের একজন উশৃঙ্খল ব্যক্তি। তিনি প্রায়ই মানুষকে গালমন্দ করেন এবং তার অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ। ইচ্ছাকৃতভাবে আমাদের বাড়ির সঙ্গে লাগানো জমি অন্যত্র বিক্রি করে পুকুর খনন করছেন। তার অত্যাচার থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।”

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর খননের কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি তদন্ত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই সম্পর্কিত আরো

দৈনিক সবুজ সিলেটে সংবাদ প্রকাশ জাফলংয়ে গুঁড়িয়ে দেওয়া হলো কুদ্দুস সিন্ডিকেটের ১২ অবৈধ দোকান

কানাইঘাটে আবাদি জমিতে মাটি কাটার হিড়িক, রাস্তা-ঘাটের বেহাল দশা

চুনারুঘাটে প্রবাসীর বাড়ির রাস্তা কেটে পুকুর খনন, ইউএনওর হস্তক্ষেপে কাজ বন্ধ

তোপখানা বিএনপি পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জৈন্তাপুরে খাঁসিয়া পল্লী পরিদর্শনে পুলিশ, চোরাচালান ঠেকাতে সতর্কতা

সুনামগঞ্জে দুই ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

ঈদের আগেই মাওলানা মুশতাক (রাহ.) হত্যার রহস্য উদঘাটনের দাবি

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

অস্ট্রেলিয়ায় পয়েন্টশূন্য বাংলাদেশ নারী ফুটবল দল: প্রশ্নে বাফুফের প্রস্তুতি

খাদিমপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মন্নানের ৬ মাসের কারাদন্ড