সিলেট নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের তোপখানা বিএনপি পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় নগরীর একটি স্থানীয় অভিজাত রেস্তোরাঁয় এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদির ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীর মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়।
১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবদুল মুনিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী খন্দকার আবদুল মুকিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির আহ্বায়ক ওলিউর রহমান সুহেল, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আফসর খান, ওয়ার্ড বিএনপির সহসভাপতি মামুন হোসেন, প্রবাসী নজরুল ইসলাম ও সাংবাদিক শিহাব আহমদ।
এছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।