মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দৈনিক সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - জাফলংয়ে গুঁড়িয়ে দেওয়া হলো কুদ্দুস সিন্ডিকেটের ১২ অবৈধ দোকান কানাইঘাটে আবাদি জমিতে মাটি কাটার হিড়িক, রাস্তা-ঘাটের বেহাল দশা চুনারুঘাটে প্রবাসীর বাড়ির রাস্তা কেটে পুকুর খনন, ইউএনওর হস্তক্ষেপে কাজ বন্ধ তোপখানা বিএনপি পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল জৈন্তাপুরে খাঁসিয়া পল্লী পরিদর্শনে পুলিশ, চোরাচালান ঠেকাতে সতর্কতা সুনামগঞ্জে দুই ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ ঈদের আগেই মাওলানা মুশতাক (রাহ.) হত্যার রহস্য উদঘাটনের দাবি ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক অস্ট্রেলিয়ায় পয়েন্টশূন্য বাংলাদেশ নারী ফুটবল দল: প্রশ্নে বাফুফের প্রস্তুতি খাদিমপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মন্নানের ৬ মাসের কারাদন্ড
advertisement
সিলেট বিভাগ

শমশেরনগরে পেট্রোলের দোকানে মাপে কম, ভ্রাম্যমান আদালতের জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি পেট্রোলের দোকানে লিটারে কম দেয়ায় ঐ দোকানসহ ভ্রাম্যমান আদালত চারটি প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করছে। সোমবার ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় লিটারে কম দেয়ার সত্যতা প্রমাণিত হওয়ায় এই জরিমানা করা হয়।

জানা যায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকট হওয়ার আশঙ্কায় জ্বালানি তেল বিক্রির দোকান সমুহে তেল না দেওয়া, দোকান বন্ধ রাখা এবং লিটারে কম দেওয়ার অভিযোগ উঠেছে। কয়েকদিন যাবত কোন কোন দোকানি মোটরসাইকেল চালকদের এক লিটার ও আধা লিটার হারে পেট্রোল, অকটেন বিক্রি করেন। এসব অভিযোগের ভিত্তিতে শমশেরনগর ও ভানুগাছ বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রম্যমান আদালত। 

মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন বিএসটিআই প্রতিনিধিকে সাথে নিয়ে অভিযান করেন। অভিযানের সময় শমশেরনগর চৌমুহনাস্থ কৈলাস প্রসাদ তেলীর দোকানে গিয়ে বন্ধ থাকতে দেখেন। ম্যাজিষ্ট্রেটের অভিযানের খবর পেয়ে দোকান খোলার পর দোকানে পর্যাপ্ত জ্বালানি তেল থাকতে দেখা যায়। পরে তেল বিক্রির লিটারি সমুহ পরীক্ষা করে লিটারে কম দেয়ার সত্যতা প্রমানিত হয়। 

অভিযানের সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন বলেন, শমশেরনগরে কৈলাস প্রসাদ তেলীর দোকানে মাপে কম দেয়ার সত্যতা পাওয়া গেছে। এই দোকানে ৩০ হাজার টাকা জরিমানাসহ অন্যান্য আরও তিনটি দোকান মিলিয়ে সর্বমোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। 

এই সম্পর্কিত আরো

দৈনিক সবুজ সিলেটে সংবাদ প্রকাশ জাফলংয়ে গুঁড়িয়ে দেওয়া হলো কুদ্দুস সিন্ডিকেটের ১২ অবৈধ দোকান

কানাইঘাটে আবাদি জমিতে মাটি কাটার হিড়িক, রাস্তা-ঘাটের বেহাল দশা

চুনারুঘাটে প্রবাসীর বাড়ির রাস্তা কেটে পুকুর খনন, ইউএনওর হস্তক্ষেপে কাজ বন্ধ

তোপখানা বিএনপি পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জৈন্তাপুরে খাঁসিয়া পল্লী পরিদর্শনে পুলিশ, চোরাচালান ঠেকাতে সতর্কতা

সুনামগঞ্জে দুই ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

ঈদের আগেই মাওলানা মুশতাক (রাহ.) হত্যার রহস্য উদঘাটনের দাবি

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

অস্ট্রেলিয়ায় পয়েন্টশূন্য বাংলাদেশ নারী ফুটবল দল: প্রশ্নে বাফুফের প্রস্তুতি

খাদিমপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মন্নানের ৬ মাসের কারাদন্ড