মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দৈনিক সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - জাফলংয়ে গুঁড়িয়ে দেওয়া হলো কুদ্দুস সিন্ডিকেটের ১২ অবৈধ দোকান কানাইঘাটে আবাদি জমিতে মাটি কাটার হিড়িক, রাস্তা-ঘাটের বেহাল দশা চুনারুঘাটে প্রবাসীর বাড়ির রাস্তা কেটে পুকুর খনন, ইউএনওর হস্তক্ষেপে কাজ বন্ধ তোপখানা বিএনপি পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল জৈন্তাপুরে খাঁসিয়া পল্লী পরিদর্শনে পুলিশ, চোরাচালান ঠেকাতে সতর্কতা সুনামগঞ্জে দুই ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ ঈদের আগেই মাওলানা মুশতাক (রাহ.) হত্যার রহস্য উদঘাটনের দাবি ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক অস্ট্রেলিয়ায় পয়েন্টশূন্য বাংলাদেশ নারী ফুটবল দল: প্রশ্নে বাফুফের প্রস্তুতি খাদিমপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মন্নানের ৬ মাসের কারাদন্ড
advertisement
সিলেট বিভাগ

কফিনবন্দি হয়ে ফিরলেন দুবাইয়ে বোমায় নিহত আলী

মধপ্রাচ্যে চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বোমা হামলায় নিহত আহমদ আলীর (সালেহ আহমদ) মরদেহ দেশে ফিরেছে। সোমবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে আসে সালেহ’র কফিনবন্দী মরদেহ।

এসময় প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মরদেহ গ্রহণ করেন। এরআগে দুবাই থেকে ঢাকায় এসে পৌঁছে আহমদ আলীর মরদেহ। সেখান থেকে বিমানে সিলেটে নিয়ে আসা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি দুবাইয়ে ইরানের মিসাইল হামলায় মারা যান আলী। ৩৫ বছর ধরে দুবাইয়ে ছিলেন তিনি। পটাসপোর্ট অনুযায়ী আর তার আহমদ আলী হলেও নিজ এলাকায় তিনি সালেহ আহমদ নামে পরিচিত।

মরদেহ সিলেটে পৌঁচার পর তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। আহমদ আলীর ছেলে, ভাইসহ পরিবারের সদস্যরা মরদেহ নিতে বিমানবন্দরে আসেন। এসময় প্রবাসীকল্যান মন্ত্রী তাদের সান্তনা দেন।

মরদেহ গ্রহণের পর প্রবাসী কল্যানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাতে এ চার বাংলাদেশি মৃত্যুর তথ্য জানতে পেরেছি। তারমধ্যে একজন দুবাই, একজন বাহারাইন ও দুজন সৌদি আরবে মারা গেছেন। আজ একজনের মরদেহ দেশে আনা হলো। পর্যায়ক্রমে মরদেহ আনা হবে।

তিনি বলেন, যারা আহত হয়েছেন তারাও সেসব দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা তাদের খোঁজখবর নিচ্ছি। পরিবারের সাথেও যোগাযোগ রাখছি। প্রবাসীদের পাশে আমরা আছি।

তিনি বলেন, আমি নিহতের লাশ নিয়ে তার গ্রামের বড়ি যাবো। তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

তিনি বলেন, নিহতদের পারিবারকে সরকারের তরফ থেকে সাহায্য করা হবে।

লাশ গ্রহণের পর নিহতের চাচাতো ভাই কামাল আহমদ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুর্ঘটনার পর থেকে সরকারের তরফ থেকে আমাদের পরিবারের সার্বক্ষণিক যোগাযোগ করা হয়েছে। আমাদের দাবি, আমার ভাইকে যেনো শহীদের মর্যাদা দেওয়া হয়।

এই সম্পর্কিত আরো

দৈনিক সবুজ সিলেটে সংবাদ প্রকাশ জাফলংয়ে গুঁড়িয়ে দেওয়া হলো কুদ্দুস সিন্ডিকেটের ১২ অবৈধ দোকান

কানাইঘাটে আবাদি জমিতে মাটি কাটার হিড়িক, রাস্তা-ঘাটের বেহাল দশা

চুনারুঘাটে প্রবাসীর বাড়ির রাস্তা কেটে পুকুর খনন, ইউএনওর হস্তক্ষেপে কাজ বন্ধ

তোপখানা বিএনপি পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জৈন্তাপুরে খাঁসিয়া পল্লী পরিদর্শনে পুলিশ, চোরাচালান ঠেকাতে সতর্কতা

সুনামগঞ্জে দুই ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

ঈদের আগেই মাওলানা মুশতাক (রাহ.) হত্যার রহস্য উদঘাটনের দাবি

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

অস্ট্রেলিয়ায় পয়েন্টশূন্য বাংলাদেশ নারী ফুটবল দল: প্রশ্নে বাফুফের প্রস্তুতি

খাদিমপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মন্নানের ৬ মাসের কারাদন্ড