সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা-এর দরগাপাশা ইউনিয়নের বুড়ুমপুর কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগাহ মাঠে আব্দুল মতিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ১৬তম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই মাহফিলের আয়োজন করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক মোঃ মহিউদ্দিন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বুড়ুমপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আনছার উদ্দিন। তিনি বলেন, “রমজান মাস মানুষকে তাকওয়া, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই পবিত্র মাসে ধনী-গরিব সবাই একসাথে বসে ইফতার করার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হয়। এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন সমাজে সৌহার্দ্য বৃদ্ধি করে এবং মানুষের মাঝে মানবিক মূল্যবোধ জাগ্রত করে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মইন উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক ও ছিলাউড়া গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ লালন মিয়া, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক নেতা আলিফ মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ ছালিক আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা নেচার তালুকদার, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদল নেতা নুরুল ইসলাম, হবিবপুর গ্রামের সাবেক কাউন্সিলর সোহেল আমিন, দরগাপাশা ইউনিয়ন বিএনপি নেতা এমদাদুল হক ও মইনুল ইসলাম, ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য সুজন আহমেদ, লুৎফুর মিয়া, শামীম আহমেদ, সাজান মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে এলাকার মুরুব্বিয়ান, যুবসমাজ ও সর্বস্তরের সাধারণ মানুষের উপস্থিতিতে আন্তরিক ও ধর্মীয় পরিবেশ সৃষ্টি হয়। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।