সোমবার, ০৯ মার্চ ২০২৬
সোমবার, ০৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাফলংয়ে মাওলানা কুদ্দুস সিন্ডিকেটের রাজত্ব - ভূমি দখল ও চাঁদাবাজিতে জিম্মি পর্যটন কেন্দ্র, সাংবাদিককে হত্যার হুমকি এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা শান্তিগঞ্জে আব্দুল মতিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ১৬তম ইফতার ও দোয়া মাহফিল শ্যালিকার গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল, অতঃপর... বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নগদ অর্থ বিতরণ নিউইয়র্ক স্টেট সিনেটের সম্মাননা পেলেন কুলাউড়ার জামাল উদ্দিন আহমেদ সুনামগঞ্জে পেট্রোল মজুদ রাখায় ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অবৈধ স্থাপনা নিজ খরচে উচ্ছেদ করে দৃষ্টান্ত স্থাপন করুন—বিশ্বনাথে মুনতাছির আলী জামালগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নগদ অর্থ বিতরণ

সিলেটের বিশ্বনাথ-এ ‘প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’-এর উদ্যোগে মাহে রমজান উপলক্ষে অলংকারী ইউনিয়নের ৫শ’াধিক অসহায় ও গরীব পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার (৮ মার্চ) বিকেলে অলংকারী গ্রামের একটি শপিং কমপ্লেক্সের সামনে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট সাড়ে ৫ লাখ টাকা বিতরণ করা হয়।

প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি রশিদ আলী-এর সভাপতিত্বে এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক। তিনি বলেন, প্রবাসীরা নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে মানবসেবার মতো মহৎ কাজ করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি দেশের উন্নয়নে প্রবাসীর অবদান অপরিসীম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের ট্রাস্টি নুনু মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের মেম্বার শামীম আহমদ, সিলেট জেলা বারের শিক্ষানবিষ আইনজীবি মতিউর রহমান, সমাজসেবক ঝানু মিয়া ও দবির মিয়া।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ক্বারী তুহিন আহমদ এবং স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের বাংলাদেশ সমন্বয়ক রফিকুল ইসলাম। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

জাফলংয়ে মাওলানা কুদ্দুস সিন্ডিকেটের রাজত্ব ভূমি দখল ও চাঁদাবাজিতে জিম্মি পর্যটন কেন্দ্র, সাংবাদিককে হত্যার হুমকি

এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা

শান্তিগঞ্জে আব্দুল মতিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ১৬তম ইফতার ও দোয়া মাহফিল

শ্যালিকার গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল, অতঃপর...

বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নগদ অর্থ বিতরণ

নিউইয়র্ক স্টেট সিনেটের সম্মাননা পেলেন কুলাউড়ার জামাল উদ্দিন আহমেদ

সুনামগঞ্জে পেট্রোল মজুদ রাখায় ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা

অবৈধ স্থাপনা নিজ খরচে উচ্ছেদ করে দৃষ্টান্ত স্থাপন করুন—বিশ্বনাথে মুনতাছির আলী

জামালগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল