সুনামগঞ্জের জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় জামালগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু আলা রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আয়াতুল্লাহ বেহেশতী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. শরিয়ত উল্লাহ এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাম কুমার সাহা, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতারের আগে ধর্মীয় আলোচনা করেন মাওলানা নূরুউদ্দিন। তিনি বলেন, মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য এক মহিমান্বিত মাস। এ মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। তাই রমজান মাস রহমত, বরকত ও নাজাতের মাস।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনার মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।