সোমবার, ০৯ মার্চ ২০২৬
সোমবার, ০৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ইরান-ইসরাইল সংঘাত দীর্ঘস্থায়ী হলে রেমিট্যান্স কমতে পারে: বিএবি চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সাক্ষাৎ নতুন করে মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র হামলা ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে পুতিনের অভিনন্দন জাফলংয়ে মাওলানা কুদ্দুস সিন্ডিকেটের রাজত্ব - ভূমি দখল ও চাঁদাবাজিতে জিম্মি পর্যটন কেন্দ্র, সাংবাদিককে হত্যার হুমকি এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা শান্তিগঞ্জে আব্দুল মতিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ১৬তম ইফতার ও দোয়া মাহফিল শ্যালিকার গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল, অতঃপর... বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নগদ অর্থ বিতরণ নিউইয়র্ক স্টেট সিনেটের সম্মাননা পেলেন কুলাউড়ার জামাল উদ্দিন আহমেদ
advertisement
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলের চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা যোশেফ দাশ গুপ্ত যশোর

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা রাজনীতিতে নতুন চমক সৃষ্টি করেছেন এক সময়ের সক্রিয় রাজনীতিবিদ ও প্রবাসী সমাজসেবক যোশেফ দাশ গুপ্ত যশো। তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি এ আগ্রহের কথা জানান এবং স্থানীয় মানুষের মতামত ও পরামর্শ কামনা করেন।

বার্তায় তিনি বলেন, তিনি শ্রীমঙ্গল উপজেলার সন্তান এবং তার জন্ম ও বেড়ে ওঠা এই উপজেলাতেই। দীর্ঘদিন ধরে তিনি প্রবাসে—বর্তমানে কানাডায় বসবাস করলেও জন্মভূমির প্রতি তার গভীর টান সবসময় অনুভব করেন। এলাকার মানুষের সেবা করার লক্ষ্যে আগামী উপজেলা চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, যদি রাজনৈতিক দলের প্রতীকবিহীন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে তিনি উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করাই তার লক্ষ্য বলে জানান তিনি।

যোশেফ দাশ গুপ্ত যশো জানান, খুব শিগগিরই তিনি এলাকায় এসে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন এবং তাদের মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণ করবেন। ই-মেইল, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মাধ্যমে মতামত পাঠানোর জন্যও তিনি এলাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

এদিকে পবিত্র রমজান উপলক্ষে এক পৃথক বার্তায় তিনি সকলকে রমজান মোবারক জানিয়ে বলেন, এই পবিত্র মাস মানুষের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও জাগ্রত করে। তিনি আশা প্রকাশ করেন, রমজানের শিক্ষা মানুষের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

রমজানের শেষভাগে পৌঁছে তিনি সকল মুসলিম ভাই-বোনকে আগাম ঈদুল ফিতর-এর শুভেচ্ছা জানান এবং সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন।

এদিকে ইতোমধ্যে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল স্থানে যোশেফ দাশ গুপ্ত যশোর ছবি সম্বলিত ঈদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও ফেস্টুন শোভা পেতে দেখা গেছে। এসব ব্যানার ও ফেস্টুন স্থানীয়দের মাঝে আলোচনা সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, যোশেফ দাশ গুপ্ত যশো এক সময় শ্রীমঙ্গলের রাজনীতিতে সক্রিয় ও পরিচিত মুখ ছিলেন। প্রবাসে বসবাস করলেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার আগ্রহ প্রকাশ করে আবারও স্থানীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

এই সম্পর্কিত আরো

ইরান-ইসরাইল সংঘাত দীর্ঘস্থায়ী হলে রেমিট্যান্স কমতে পারে: বিএবি চেয়ারম্যান

প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সাক্ষাৎ

নতুন করে মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র হামলা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে পুতিনের অভিনন্দন

জাফলংয়ে মাওলানা কুদ্দুস সিন্ডিকেটের রাজত্ব ভূমি দখল ও চাঁদাবাজিতে জিম্মি পর্যটন কেন্দ্র, সাংবাদিককে হত্যার হুমকি

এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা

শান্তিগঞ্জে আব্দুল মতিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ১৬তম ইফতার ও দোয়া মাহফিল

শ্যালিকার গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল, অতঃপর...

বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নগদ অর্থ বিতরণ

নিউইয়র্ক স্টেট সিনেটের সম্মাননা পেলেন কুলাউড়ার জামাল উদ্দিন আহমেদ