শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী - বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী - শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ ঈদযাত্রায় ট্রেনে দৈনিক ৪২ হাজার যাত্রী বহন করা হবে: রেলমন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা গ্রেপ্তার রাষ্ট্রপতিকে বিচারের আওতায় আনার দাবি জুলাই ঐক্যের বাংলাদেশকে সুখবর দিলেন ইরানের রাষ্ট্রদূত গোয়াইনঘাটে মোটরসাইকেল চালক নিহতের ঘটনায় চালক গ্রেফতার মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির অসুস্থ হয়ে পড়েছেন মির্জা আব্বাস, এভারকেয়ার হাসপাতালে ভর্তি
advertisement
সিলেট বিভাগ

সাচনা বাজার মাদ্রাসার কমিটি গঠন নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুনামগঞ্জের জামালগঞ্জে দারুল উলূম হাফিজিয়া আরাবিয়া সাচনা বাজার মাদ্রাসার কমিটি গঠন ও সার্বিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) আছরের নামাজের পর সাচনা বাজার মাদ্রাসার হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসাটির সাবেক শিক্ষক মাওলানা আব্দুল কাদির। সভা সঞ্চালনা করেন মাদ্রাসার পরিচালক মুফতি মো. মফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. শামসুল হক, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া, সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ, সহ-সাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল কাদির, মাওলানা আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী মোবারক আলী তালুকদার, জেলা উলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নুর হোসেন, উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি কাজী রশিদ আহমদ এবং উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আলী আকবরসহ ছয় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম শামীম বলেন, এই মাদ্রাসা শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি আমাদের ধর্মীয় ঐতিহ্য ও সমাজের নৈতিক শিক্ষার অন্যতম ভিত্তি। এ প্রতিষ্ঠানকে ঘিরেই নতুন প্রজন্মের চরিত্র গঠনের সুযোগ তৈরি হয়। তাই দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে এসে মাদ্রাসার উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, মাদ্রাসাটি আমাদের সবার। একে ঘিরে ঐক্য ও সহযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে। সমাজের সচেতন মহল ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে, যাতে প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ হয়ে এলাকার দ্বীনি শিক্ষার আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখতে পারে।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং পরে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সম্পর্কিত আরো

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ

ঈদযাত্রায় ট্রেনে দৈনিক ৪২ হাজার যাত্রী বহন করা হবে: রেলমন্ত্রী

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা গ্রেপ্তার

রাষ্ট্রপতিকে বিচারের আওতায় আনার দাবি জুলাই ঐক্যের

বাংলাদেশকে সুখবর দিলেন ইরানের রাষ্ট্রদূত

গোয়াইনঘাটে মোটরসাইকেল চালক নিহতের ঘটনায় চালক গ্রেফতার

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

অসুস্থ হয়ে পড়েছেন মির্জা আব্বাস, এভারকেয়ার হাসপাতালে ভর্তি