রবিবার, ০৮ মার্চ ২০২৬
রবিবার, ০৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০ শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গ্রেফতার নেই - সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০ ফলোআপ - জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১ বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু
advertisement
সিলেট বিভাগ

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশন–এর সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে বিশিষ্ট ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পাবলিক হেলথ ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় তার বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার (৬ মার্চ) বিকাল ৪টায় সিলেটের জালালাবাদ থানাধীন সোনাতলা এলাকায় অবস্থিত সিলভিয়া ফাউন্ডেশন কার্যালয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ডাঃ ফয়সল আহমদ বাবুল এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মোঃ নাইমুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান, জনস্বাস্থ্য এবং প্রাচীন চিকিৎসা পদ্ধতির আধুনিক প্রাসঙ্গিকতা নিয়ে একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তারা আয়ুর্বেদিক চিকিৎসার ঐতিহ্য, গবেষণার সম্ভাবনা এবং আধুনিক স্বাস্থ্যসেবায় এর কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইউনানী চিকিৎসক ও গবেষক হাকিম শাহিদুর রহমান শাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের সভাপতি ও গবেষক আবু সালেহ আহমদ, ইউনানী চিকিৎসক হাকিম গোলাম কিবরিয়া এবং আয়ুর্বেদিক চিকিৎসক জাহাঙ্গীর আলম বাবুল।

সংবর্ধিত মোঃ রেজাউল করিম বর্তমানে সিলেট গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ম্যানেজার (এডমিন) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এম.পি.এইচ (এন.ই.ইউ.বি), ডি.এ.এম.এস (ঢাকা) এবং এম.ফিল (ফেলো–অল্টারনেটিভ মেডিসিন) ডিগ্রিধারী। দীর্ঘদিন ধরে তিনি জনস্বাস্থ্য ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তার কর্মদক্ষতা, সততা এবং স্বাস্থ্যসেবা খাতে অবদানের ভূয়সী প্রশংসা করেন। সংবর্ধনা হিসেবে তাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এই সম্পর্কিত আরো

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা

সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গ্রেফতার নেই সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট

জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

ফলোআপ জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১

বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু