শনিবার, ০৭ মার্চ ২০২৬
শনিবার, ০৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০ শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গ্রেফতার নেই - সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০ ফলোআপ - জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১ বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

হবিগঞ্জের বানিয়াচং মডেল প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার গ্যানিংগঞ্জ বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দাল মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ। তিনি বলেন, “সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। সমাজে ঘটে যাওয়া বাস্তব চিত্র সংবাদপত্রের মাধ্যমেই দেশবাসী জানতে পারে। এ ক্ষেত্রে বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা রেখে যাচ্ছেন।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মুকিত সালেহ, উপজেলা যুবদলের আহ্বায়ক সালাহ উদ্দিন ফারুক, সদস্য সচিব মো. নাজমুল হোসেন এবং বানিয়াচং ক্রিকেট ক্লাবের সভাপতি ইকবাল হোসেন খান মনি।

পবিত্র রমজানের তাৎপর্য ও গুরুত্বের ওপর আলোচনা করেন মুফতি সাব্বির আহমদ শিবলী নোমানী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন আহমদ খান, ফায়ার সার্ভিস কর্মকর্তা রিয়াজ আহমদ, বানিয়াচং ইসলামী নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম, বানিয়াচং প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, ‘সবুজ সিলেট’ প্রতিনিধি কাওছার আহমেদ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন আল হাদী, খেলাফত মজলিস নেতা মাওলানা আবুল আহমদ, হাফেজ জহির উদ্দিন সোহেল, রিপন আহমেদসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া বানিয়াচং মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন, দফতর সম্পাদক আনসার আলী, নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, নাসির উদ্দিন, মোবাশ্বির আহমদ, ইমরান চৌধুরী, মিজানুর রহমান, আব্দুল্লাহ এবং সংবাদপত্র এজেন্ট মোস্তাকিম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গ্রেফতার নেই সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট

জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

ফলোআপ জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১

বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর