শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাফলং জিরো পয়েন্টে কুদ্দুস বাহিনীর দাপট, জোরপূর্বক দোকান নির্মাণ সিলেটে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ৩ সিলেটে পাথর কান্ডে চাঁদাবাজির অডিও ভাইরাল, বিক্ষোভে উত্তাল কোম্পানীগঞ্জ বিশ্বনাথে ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন “শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব”: বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশন খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদীর জৈন্তাপুরে ট্রাকচালকের ওপর হামলা ও চাঁদাবাজি, শ্রীঘরে ছাত্রদল নেতা সিএনজিতে প্রেমিকের বন্ধুদের হাতে ধর্ষণের শিকার কিশোরী, অতঃপর... স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান জামালগঞ্জে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

সিলেটে পাথর কান্ডে চাঁদাবাজির অডিও ভাইরাল, বিক্ষোভে উত্তাল কোম্পানীগঞ্জ

সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে পাথর লুট ও চাঁদাবাজির অভিযোগে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্প্রতি ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি কর্তৃক পরিচালিত অবৈধ পাথর লুটপাট ও চাঁদাবাজির অডিও রেকর্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় স্থানীয় জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সদ্য বহিস্কৃত ইনচার্জ এসআই কামরুল এবং নারাইনপুরের আব্দুল জলিল (৩৫) সহযোগী একজন এই চাঁদাবাজি সিন্ডিকেটের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অডিওতে দেখা গেছে, পাথরবাহী বিভিন্ন গাড়ী আটক করে নিরীহ শ্রমিক ও ব্যবসায়ীদের থেকে জিম্মি পদ্ধতিতে অর্থ আদায় করা হয়েছে।

স্থানীয় বক্তারা বলেন, শাহআরেফীন টিলা, ভোলাগঞ্জ সাদা পাথর রোপওয়েসহ কালাইরাগ এলাকায় দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট অবৈধভাবে পাথর লুটপাট চালিয়ে আসছে। প্রতিবাদ করলে শ্রমিক ও ব্যবসায়ীদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মইন উদ্দিন মিলন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এমরান আলী, উপজেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজ মিয়া এবং যুবদল নেতা আনসার উদ্দিন জিলানী।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে এই লোমহর্ষক ঘটনার ভাইরাল হওয়ায় জনমনে নেতিবাচক প্রভাব পড়েছে। সাবেক উপজেলা বিএনপি সভাপতি হাজী মোঃ শাহাব উদ্দিনও অপরাধীদের সামাজিক ও প্রশাসনিক বয়কট এবং আইনের আওতায় আনার জোর দাবি জানান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, চাঁদাবাজির বিষয়টি নজরে আছে এবং তদন্তের মাধ্যমে খনিজ সম্পদ (ডিএমডি) সংক্রান্ত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় কোম্পানীগঞ্জে স্থানীয় জনগণ তীব্র উদ্বেগ প্রকাশ করেছে এবং সতর্ক নাগরিক সমাজ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে।

এই সম্পর্কিত আরো

জাফলং জিরো পয়েন্টে কুদ্দুস বাহিনীর দাপট, জোরপূর্বক দোকান নির্মাণ

সিলেটে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ৩

সিলেটে পাথর কান্ডে চাঁদাবাজির অডিও ভাইরাল, বিক্ষোভে উত্তাল কোম্পানীগঞ্জ

বিশ্বনাথে ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন

“শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব”: বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর

বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশন খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদীর

জৈন্তাপুরে ট্রাকচালকের ওপর হামলা ও চাঁদাবাজি, শ্রীঘরে ছাত্রদল নেতা

সিএনজিতে প্রেমিকের বন্ধুদের হাতে ধর্ষণের শিকার কিশোরী, অতঃপর...

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

জামালগঞ্জে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত