বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শাল্লায় ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ইফতার বিতরণ করলেন আজমল চৌধুরী

সুনামগঞ্জের শাল্লায় ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ।

দিরাই-শাল্লা আঞ্চলিক মহাসড়কের আশেপাশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। মহাসড়কে ইফতার বিতরণের পর শাল্লা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনেও এ কার্যক্রম চালানো হয়।

ইফতার বিতরণের পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দিরাই-শাল্লা সংসদীয় আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আওয়াল, সাবেক সভাপতি গগেন্দ্র চন্দ্র সরকার, বিএনপি নেতা হাজিরুল ইসলাম আজহার, সাইফুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দল মজিদ, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, শাল্লা উপজেলা কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবুল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ অন্যান্য দলের প্রতিনিধি।

এসময় আজমল চৌধুরী বলেন, “আমি ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের একজন সদস্য। আমরা দেশের বিভিন্ন জায়গায় অসহায় ও পথচারীদের জন্য কাজ করি। ইফতার বিতরণের মাধ্যমে আমাদের প্রচেষ্টা আরও সম্প্রসারিত হচ্ছে। ভবিষ্যতেও সহযোগিতার মাধ্যমে এই কাজ অব্যাহত রাখব।”

উল্লেখ্য, বিগত জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

এই সম্পর্কিত আরো