বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

মালয়েশিয়ায় বিএনপি নেতাদের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনারের সঙ্গে মালয়েশিয়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, বিজনেস কমিউনিটি ও সাংবাদিকদের যৌথ শুভেচ্ছা সাক্ষাৎকার ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অতান্ত আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রবাসীদের দেখভাল এবং বিভিন্ন সমস্যা সমাধানের জন্য হাইকমিশনকে অনুরোধ জানানো হয়। বিএনপির পক্ষ থেকে হাইকমিশনকে সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাসও দেওয়া হয়।

অনুষ্ঠানে হাইলাইট ছিল প্রবাসীদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা— যেমন সহজে পাসপোর্ট ইস্যু করা, ইএসকেএল বন্ধ, স্বল্প খরচে শ্রমিক প্রেরণ, মালয়েশিয়ায় বাংলাদেশী স্কুল ও বাংলা কারিকুলামে শিক্ষা, মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের আইনী সহযোগিতা, ভিসা সংক্রান্ত জটিলতা সহজ করা এবং প্রবাসী ব্যবসায়ীদের জন্য বিজনেস কাউন্সিল গঠন।

হাইকমিশনার ও হাইকমিশনের কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন বিএনপি নেতৃবৃন্দ। 

এই সম্পর্কিত আরো