বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শাল্লায় ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ইফতার বিতরণ করলেন আজমল চৌধুরী মালয়েশিয়ায় বিএনপি নেতাদের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ সুনামগঞ্জে মাইকিং করেও থামছেনা নদীপথে চাঁদাবাজি নবীগঞ্জে ৬ কোটির জাইকা প্রকল্পে ‘কালো বাণিজ্য’ দিরাই শহরে পানির তীব্র সংকট, দুর্ভোগে ব্যবসায়ীরা জামালগঞ্জে বিলের পানি সেচে মাছ ধরার অভিযোগ কোম্পানীগঞ্জে সাংবাদিক লিটনের মুক্তির দাবিতে মানববন্ধন ঘুমের মধ্যে কয়েলের আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু জামালগঞ্জে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত কুলাউড়ায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা, রেস্টুরেন্ট সিলগালা
advertisement
সিলেট বিভাগ

দিরাই শহরে পানির তীব্র সংকট, দুর্ভোগে ব্যবসায়ীরা

সুনামগঞ্জের দিরাই পৌর শহরে দীর্ঘদিন ধরে সরকারি টিউবওয়েলগুলো বিকল অবস্থায় পড়ে থাকায় তীব্র পানির সংকট দেখা দিয়েছে। পাশাপাশি ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক ব্যক্তিগত টিউবওয়েলও অকেজো হয়ে গেছে। ফলে শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা এবং ব্যবসায়ীরা মারাত্মক দুর্ভোগে পড়ছেন।

শহরের থানা রোড, কলেজ রোড, হাসপাতাল রোড, মধ্য বাজার, আখড়া রোড, সেলুন গলি ও হাইস্কুল রোড এলাকায় দোকান মালিক ও কর্মচারীরা জানান, প্রতিদিনের খাবার পানি এবং ব্যবসার দৈনন্দিন কার্যক্রম চালাতে তারা চরম সমস্যার মুখে পড়ছেন।

মধ্য বাজারের মুদি দোকানদার রফিকুল ইসলাম বলেন, "সরকারি টিউবওয়েলগুলো অনেক দিন ধরে নষ্ট। আগে পাশের একটি ব্যক্তিগত টিউবওয়েল থেকে পানি নিতাম, এখন সেটাতেও পানি উঠছে না। খাওয়ার পানি পর্যন্ত কিনে আনতে হচ্ছে।"

থানা রোডের চায়ের দোকানি আকাশ বর্মন বলেন, "পানি ছাড়া দোকান চালানো যায় না। গ্রাহকের গ্লাস ধোয়া থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারে সবকিছুতেই সমস্যা হচ্ছে। পৌরসভার উচিত দ্রুত বিকল টিউবওয়েলগুলো মেরামত করা।"

আখড়া রোডের ওষুধ ব্যবসায়ী উপান্দ মজুমদার বলেন, "এটি শুধু ব্যবসার সমস্যা নয়, জনস্বাস্থ্যের সঙ্গেও জড়িত। বিশুদ্ধ পানির অভাবে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।"

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাব এবং পানির স্তর নিচে নেমে যাওয়াই সংকটের মূল কারণ। পর্যাপ্ত গভীর নলকূপ না থাকায় পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে।

দিরাই পৌরসভার প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার জানান, বিষয়টি নজরে এসেছে। বিকল টিউবওয়েলগুলো চিহ্নিত করে দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে। যেখানে প্রয়োজন সেখানে গভীর নলকূপ স্থাপনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, "পানির স্তর নিচে নেমে যাওয়ায় কিছু এলাকায় সমস্যা প্রকট হয়েছে। আমরা প্রকৌশল বিভাগের মাধ্যমে বাস্তবসম্মত সমাধান করার চেষ্টা করছি।"

ব্যবসায়ীরা জানিয়েছেন, গ্রীষ্ম মৌসুম শুরু হলে পানির চাহিদা আরও বৃদ্ধি পাবে। তাই জনদূর্ভোগ কমাতে পৌর কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে তারা জোর দাবি জানিয়েছেন। পৌর শহরের প্রাণকেন্দ্রে মৌলিক সেবার ঘাটতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষও বৃদ্ধি পাচ্ছে।

এই সম্পর্কিত আরো

শাল্লায় ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ইফতার বিতরণ করলেন আজমল চৌধুরী

মালয়েশিয়ায় বিএনপি নেতাদের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

সুনামগঞ্জে মাইকিং করেও থামছেনা নদীপথে চাঁদাবাজি

নবীগঞ্জে ৬ কোটির জাইকা প্রকল্পে ‘কালো বাণিজ্য’

দিরাই শহরে পানির তীব্র সংকট, দুর্ভোগে ব্যবসায়ীরা

জামালগঞ্জে বিলের পানি সেচে মাছ ধরার অভিযোগ

কোম্পানীগঞ্জে সাংবাদিক লিটনের মুক্তির দাবিতে মানববন্ধন

ঘুমের মধ্যে কয়েলের আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

জামালগঞ্জে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

কুলাউড়ায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা, রেস্টুরেন্ট সিলগালা