বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শাল্লায় ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ইফতার বিতরণ করলেন আজমল চৌধুরী মালয়েশিয়ায় বিএনপি নেতাদের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ সুনামগঞ্জে মাইকিং করেও থামছেনা নদীপথে চাঁদাবাজি নবীগঞ্জে ৬ কোটির জাইকা প্রকল্পে ‘কালো বাণিজ্য’ দিরাই শহরে পানির তীব্র সংকট, দুর্ভোগে ব্যবসায়ীরা জামালগঞ্জে বিলের পানি সেচে মাছ ধরার অভিযোগ কোম্পানীগঞ্জে সাংবাদিক লিটনের মুক্তির দাবিতে মানববন্ধন ঘুমের মধ্যে কয়েলের আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু জামালগঞ্জে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত কুলাউড়ায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা, রেস্টুরেন্ট সিলগালা
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে বিলের পানি সেচে মাছ ধরার অভিযোগ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ভান্ডা-রাজাবাজ এলাকায় একটি বিলের পানি সেচে মাছ ধরার পাঁয়তারা করার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় একাধিক কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে এ লিখিত অভিযোগ দাখিল করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, মল্লিকপুর ও উজান দৌলতপুর গ্রামের আফজল, সাইফুলসহ কয়েকজন ব্যক্তি সেচ পাম্প বসিয়ে বিলের পানি নিষ্কাশনের মাধ্যমে মাছ আহরণের চেষ্টা করছেন। এতে বিলের স্বাভাবিক পরিবেশ ও জলজ সম্পদের ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগকারীরা জানান।

অভিযোগে আরও বলা হয়, বিলের পানি এভাবে সেচে মাছ ধরলে আশপাশের ধানের জমিতে পানির সংকট দেখা দিতে পারে। কৃষকদের বাধা ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিলের মধ্যে সেচ পাম্প বসিয়ে লম্বা বিল ও গোল বিলের পানি শুকিয়ে মাছ আহরণ করা আইন পরিপন্থী কাজ বলেও উল্লেখ করা হয়।

এছাড়া বিলের সীমানার বাইরে থাকা সরকারি একটি ‘বালুছড়া’ নামক নালা শুকিয়েও মাছ আহরণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগে বলা হয়েছে। এ অবস্থায় সরেজমিন তদন্ত করে সরকারি জলাশয় ও উন্মুক্ত নালা শুকিয়ে মাছ আহরণ বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বললে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, এটি প্রতিহিংসামূলক অভিযোগ। যারা অভিযোগ করেছেন তারা নিজেরাই তাদের বিলের অংশের পানি শুকিয়ে মাছ আহরণ করেছেন। সেই পানি তাদের জমির পাশে জমা হওয়ায় অনেকের ধানের জমিতে চাষাবাদ করা যাচ্ছে না। তারা যেখানে মেশিন বসিয়েছেন সেটি গ্রামের একটি নালা, সেখান থেকে সামান্য পানি কমিয়ে নিজেদের জমিতে ধানের চারা লাগানোর উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।

এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

শাল্লায় ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ইফতার বিতরণ করলেন আজমল চৌধুরী

মালয়েশিয়ায় বিএনপি নেতাদের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

সুনামগঞ্জে মাইকিং করেও থামছেনা নদীপথে চাঁদাবাজি

নবীগঞ্জে ৬ কোটির জাইকা প্রকল্পে ‘কালো বাণিজ্য’

দিরাই শহরে পানির তীব্র সংকট, দুর্ভোগে ব্যবসায়ীরা

জামালগঞ্জে বিলের পানি সেচে মাছ ধরার অভিযোগ

কোম্পানীগঞ্জে সাংবাদিক লিটনের মুক্তির দাবিতে মানববন্ধন

ঘুমের মধ্যে কয়েলের আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

জামালগঞ্জে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

কুলাউড়ায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা, রেস্টুরেন্ট সিলগালা