বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ঘুমের মধ্যে কয়েলের আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

সুনামগঞ্জে মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে সালেমা খাতুন (৬৮) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) ভোররাতে সদর উপজেলার সুরমা ইউনিয়নের আমিরপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সালেমা খাতুন ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মশার কয়েল জ্বালিয়ে ঘরে একা ঘুমিয়ে ছিলেন সালেমা খাতুন। ওই সময় তাঁর স্বামী বাড়ির বাইরে ছিলেন এবং ছোট ছেলে পাশের ঘরে ঘুমিয়ে ছিল। গভীর রাতে কয়েল থেকে খাটে আগুন ধরে গেলে দ্রুত তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

প্রতিবেশী রাহেলা বেগম জানান, সাহরির জন্য জেগে তিনি নজরুল ইসলামের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে তিনি পরিবারের সদস্যদের ডাক দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থাতেই সালেমা খাতুনের মৃত্যু হয়।

নিহতের স্বামী নজরুল ইসলাম বলেন, তিনি রাতে অন্য জায়গায় ছিলেন। খবর পেয়ে বাড়িতে এসে দেখেন ঘরের ভেতরে আগুন ও ধোঁয়া। পরে প্রতিবেশীদের সহযোগিতায় পানি ও বালি দিয়ে আগুন নেভানো হয়। তাঁর ছেলে জানায়, সালেমা খাতুন ঘুমানোর আগে মশার কয়েল জ্বালিয়েছিলেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এই সম্পর্কিত আরো