বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

রিজেন্ট পার্ক রিসোর্টকাণ্ডে মামলা : আসামি ৩ শতাধিক

সিলেটের দক্ষিণ সুরমায় রিজেন্ট পার্ক ও রিসোর্টকাণ্ডে ৬ জনের নাম উল্লেখ সহ ৩ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রিজেন্ট পার্ক ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন বাদী হয়ে এসএমপির মোগলাবাজার থানায় মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, রিজেন্ট পার্ক ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে  এসএমপির মোগলাবাজার থানায় ৬ জনের নামোল্লেখ করে ও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা রেখে দন্ডবিধির ১৪৪, ৪৪৭, ৪৪৮, ৪২৭, ৪৩৬, ৩৭৯, ৩৪ ধারায় মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মামলায় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহকে প্রধান আসামী করা হয়েছে।


এছাড়াও আলাউদ্দিন ফারাবি, সানোয়ার বখত রাহিন, হুসাইন আহমদ, কবির আহমদ, সুমন আহমদকে আসামি করা হয়েছে। তারা সকলেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

এর আগে, গত রোববার (১৯ ডিসেম্বর) দক্ষিণ সুরমার সিলাম এলাকায় অবস্থিত রিজেন্ট পার্ক ও রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এলাকাবাসী অভিযান চালায়। এসময় ১৬ জন স্কুল-কলেজের শিক্ষার্থীকে আটক করেছে এলাকাবাসী। পরে পরিবারের লোকজনকে ডেকে এনে তাদের উপস্থিতিতে ৮ তরুণ-তরুণীকে বিয়ে দেয়া হয়েছে। এদের মধ্যে ৩টি বিয়েতে জনের ১০ লাখ করে ৩০ লাখ টাকা দেনমোহর বিয়ে দেয়া হয় এবং একটি বিয়েতে ১২ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন করা হয়।

বিয়ে দেয়াদের মধ্যে -সিলেটের দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ওসমানীনগর উপজেলার বাসিন্দা রয়েছেন। এছাড়া বাকী ৮ জনকে পরিবারের জিম্মায় দেয়া হয়।

এই সম্পর্কিত আরো

সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ

বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ

তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত

ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী