সুনামগঞ্জ-এ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। তিনি বলেন, সুনামগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি বালু-পাথর লুটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ২টায় সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় এমপি নুরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় কৃষির উন্নয়নে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড দ্রুত মানুষের হাতে পৌঁছে দেওয়ার কাজ চলছে। জনগণকে সঙ্গে নিয়েই সুনামগঞ্জের উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হবে।
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে স্থানীয় নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সমন্বয়ে কাজ করা হবে।
সুলতানা জেরিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (২৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শেরেনূর আলী, বিএনপি নেতা আকবর আলী, উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, রতন শেখ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মোশফিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আসগার আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল বরকত, মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমেদ, গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, সুরমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খুরশিদ মিয়া এবং কাঠইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপির নেতাকর্মীরা সভায় অংশ নেন।
সভা শুরুর আগে সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।