মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’ বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল সংবাদ সম্মেলনে পরিবারের দাবি - পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের সাহায্য না পেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক আগের মতো নেই, বললেন ট্রাম্প সাদিক কায়েমের পোস্ট - জুলাই সনদ ও গণভোট প্রশ্নে বিএনপির অবস্থান জাতির সাথে গাদ্দারির শামিল প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
advertisement
সিলেট বিভাগ

ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল

বিশ্বনাথ উপজেলা-এ একটি ঝোপের ভেতর থেকে অজ্ঞাতনামা এক নারীর মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বিশ্বনাথ বাইপাস সড়ক সংলগ্ন একটি বাসার সীমানার বাইরে থেকে এসব দেহাবশেষ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাইপাস সড়কের পাশের একটি বাড়ির বাউন্ডারি ওয়াল সংলগ্ন ঝোপঝাড়ে কঙ্কালটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

কঙ্কালের পাশে লম্বা চুল পাওয়া যাওয়ায় প্রাথমিকভাবে এটি একজন প্রাপ্তবয়স্ক নারীর দেহাবশেষ বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “সংবাদ পেয়ে আমরা দ্রুত সেখানে যাই। কঙ্কালটি দেখে বেশ পুরোনো মনে হয়েছে। চুলের উপস্থিতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর কঙ্কাল।”

এ বিষয়ে গাজী মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বনাথ থানা বলেন, “স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা একটি পুরোনো কঙ্কাল উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং কঙ্কালটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, এটি কোনো হত্যাকাণ্ডের ঘটনা কি না কিংবা কঙ্কালটি কতদিন আগের—তা ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

এই সম্পর্কিত আরো

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’

বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের

ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

সাহায্য না পেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক আগের মতো নেই, বললেন ট্রাম্প

সাদিক কায়েমের পোস্ট জুলাই সনদ ও গণভোট প্রশ্নে বিএনপির অবস্থান জাতির সাথে গাদ্দারির শামিল

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ