মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন গুরুতর ৩৮ জন ওসমানীতে - নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন একই ঘটনায় দুটি করে মামলা - শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান
advertisement
সিলেট বিভাগ

গুরুতর ৩৮ জন ওসমানীতে

নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা এর বাউসা ইউনিয়ন এর দেবপাড়া (বাশডর) গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সোমবার (২ মার্চ) সকালে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-শিশুসহ উভয় পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত ৩৮ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেবপাড়া (বাশডর) গ্রামের একই গোষ্ঠীর আব্দুল মন্নাফ ও মাসুক মিয়ার মধ্যে ইসমত আলীর বাড়ির রাস্তা নিয়ে প্রায় দুই মাস ধরে বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার রাতে আব্দুল মন্নাফ পক্ষের লোকজন মাসুক মিয়া পক্ষের এক যুবককে মারধর করে। পরে পাল্টা হামলায় মাসুক মিয়া পক্ষের লোকজন মন্নাফ পক্ষের আরেক যুবককে মারপিট করে।

রাতে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে সোমবার সকাল ১০টায় থানায় উপস্থিত হতে বলা হয়। তবে সোমবার সকাল প্রায় ৮টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শত শত মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে রয়েছেন—একরাম মিয়া (৩০), কাচা মিয়া (৪৫), কামরান মিয়া (২৫), জুনেদ মিয়া (৪০), আকামত মিয়া (৪৫), আ. সালাম (৫৫), কানিজ বেগম (৪৫), শাহজাহান (৪০), আব্দাল মিয়া (৩০), রুবেল মিয়া (২৫), রুমন মিয়া (২২), সাবুল মিয়া (২৪), জামিল মিয়া (২০), সবুজ মিয়া (২২), হাসন মিয়া (৪৫), নরই মিয়া (৫০), বাছিত মিয়া (২৩), আসুক উদ্দিন (৩৫), আলীম উদ্দিন (৩৫), মনির মিয়া (৩৫), কাইয়ুম উদ্দিন (৩৫), আব্দুল ওয়াহিদ (৫৪), আবুল কালাম (৪৫), সাফাল মিয়া (৩১), শওকত আলী (৫০), লোকমান (২৪), কাজল উদ্দিন (৪২), রাবেয়া বেগম (২৫), মুকিদ আলী (৩৬), লাভলী বেগম (৩৫), রাহিমা বেগম (৩২)সহ মোট ৩৮ জন।

বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকাবাসীর দাবি, তুচ্ছ ঘটনা হলেও পূর্বের শত্রুতার কারণেই সংঘর্ষ এত বড় আকার ধারণ করেছে। এ বিষয়ে মোনায়েম মিয়া জানান, ঘটনাস্থল থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এই সম্পর্কিত আরো

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন

গুরুতর ৩৮ জন ওসমানীতে নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক

বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন

একই ঘটনায় দুটি করে মামলা শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ

নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান