ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে ইমার্জেন্সি রেসপন্স টিমের করণীয় বিষয়ক মোটিভেশনাল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ মার্চ ) সকালে ১০টায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত ওয়ার্কশপে ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প অফিসার দিপ্র রায় দিপ্ত"র সঞ্চালনায় এসময় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দীন আলমগীর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার,ফায়ার সার্ভিস ইনচার্জ বিজয় সিং।
এসময় জামালগঞ্জ সদর, সাচনা বাজার, ভীমখালী ইউনিয়নের স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কর্মশালায় জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সাড়া প্রদান, জলবায়ুজনিত দুর্যোগে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে জামালগঞ্জ উপজেলায় দুর্যোগকালীন সময়ে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।