সোমবার, ০২ মার্চ ২০২৬
সোমবার, ০২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল কালীঘাটে চোরাই পণ্যের ‘সাম্রাজ্য’: নেপথ্যে মাসুম-শরীফ সিন্ডিকেট বাদী জানেন না আসামী কে - জুলাই আন্দোলন: আহতদের গেজেট তালিকাভুক্তি মামলায় রহস্য! চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক শাহজালাল সাদ্দাম-গাদ্দাফির পর মার্কিন আগ্রাসনের শিকার খামেনি আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশি নিহত কলেজছাত্রী ধর্ষণ ও ভিডিও ধারণ: যুবকের যাবজ্জীবন এশিয়ার নারী ফুটবল আসর শুরু: জয়ে শুভ সূচনা স্বাগতিক অস্ট্রেলিয়ার নির্ধারিত সময়েও শেষ হয়নি হাওরের বাঁধের কাজ, বোরো ফসল নিয়ে শঙ্কায় কৃষক
advertisement
সিলেট বিভাগ

চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

চুনারুঘাটের বিশিষ্ট ব্যবসায়ী ও সুন্নী নেতা আকল মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার (১ মার্চ) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের ধলাইপাড় বড় বাড়িতে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং মরহুমের পরিবারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে মরহুম আকল মিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী আলিম উল্লাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ একে আফসার আহমদ তালুকদার, সুপার আলী মোহাম্মদ চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মীর ছায়েব আলী, চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি হাজী ছিদ্দিকুর রহমান মাসুদ, ব্যবসায়ী হাজী নুরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুস শহীদ, সাংবাদিক ও ইউপি সদস্য এসএম সুলতান খান, ব্যবসায়ী আব্দুল আউয়াল মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, ব্যবসায়ী নুরুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা মরহুম আকল মিয়ার জীবন ও কর্মের স্মৃতিচারণ করেন। তারা বলেন, আকল মিয়া একজন সৎ, পরোপকারী ও ধর্মপ্রাণ মানুষ ছিলেন। ব্যবসায়ী হিসেবে যেমন তিনি সুনাম অর্জন করেছিলেন, তেমনি সুন্নী আদর্শ প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এলাকার মসজিদ-মাদরাসা ও সামাজিক কর্মকাণ্ডে তার অবদান আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১ মার্চ ভোরে ফজরের নামাজ আদায় করতে যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে আকল মিয়া নির্মমভাবে খুন হন। দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সম্পন্ন হয়নি বলে অভিযোগ পরিবারের।

মরহুমের ছেলে নাজমুল ইসলাম বকুল বলেন, “মামলার পর বেশ কয়েকজন খুনি গ্রেপ্তার হলেও বিচার নিশ্চিত হয়নি। তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।” তিনি ও পরিবার প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

দোয়া ও ইফতার মাহফিল শেষে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

স্থানীয়রা বলেন, আকল মিয়ার মতো সমাজহিতৈষী ব্যক্তিকে হারিয়ে চুনারুঘাট এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। তার হত্যার বিচার নিশ্চিত হলে পরিবার যেমন ন্যায়বিচার পাবে, তেমনি সমাজে আইনের শাসনের প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এই সম্পর্কিত আরো

মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল

কালীঘাটে চোরাই পণ্যের ‘সাম্রাজ্য’: নেপথ্যে মাসুম-শরীফ সিন্ডিকেট

বাদী জানেন না আসামী কে জুলাই আন্দোলন: আহতদের গেজেট তালিকাভুক্তি মামলায় রহস্য!

চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক শাহজালাল

সাদ্দাম-গাদ্দাফির পর মার্কিন আগ্রাসনের শিকার খামেনি

আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশি নিহত

কলেজছাত্রী ধর্ষণ ও ভিডিও ধারণ: যুবকের যাবজ্জীবন

এশিয়ার নারী ফুটবল আসর শুরু: জয়ে শুভ সূচনা স্বাগতিক অস্ট্রেলিয়ার

নির্ধারিত সময়েও শেষ হয়নি হাওরের বাঁধের কাজ, বোরো ফসল নিয়ে শঙ্কায় কৃষক