রবিবার, ০১ মার্চ ২০২৬
রবিবার, ০১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বাদী জানেন না আসামী কে - জুলাই আন্দোলন: আহতদের গেজেট তালিকাভুক্তি মামলায় রহস্য! চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক শাহজালাল সাদ্দাম-গাদ্দাফির পর মার্কিন আগ্রাসনের শিকার খামেনি আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশি নিহত কলেজছাত্রী ধর্ষণ ও ভিডিও ধারণ: যুবকের যাবজ্জীবন এশিয়ার নারী ফুটবল আসর শুরু: জয়ে শুভ সূচনা স্বাগতিক অস্ট্রেলিয়ার নির্ধারিত সময়েও শেষ হয়নি হাওরের বাঁধের কাজ, বোরো ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামালগঞ্জে কবরস্থানের নিয়ে বিরোধ, গ্রামবাসী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ দ্রুত উন্নয়ন কাজ সম্পন্নের নির্দেশ সিসিক প্রশাসকের
advertisement
সিলেট বিভাগ

নির্ধারিত সময়েও শেষ হয়নি হাওরের বাঁধের কাজ, বোরো ফসল নিয়ে শঙ্কায় কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধ নির্মাণের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অধিকাংশ বাঁধের কাজ এখনো সম্পন্ন হয়নি। এতে করে অকাল বন্যা বা পাহাড়ি ঢলে বোরো ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় উদ্বেগে রয়েছেন কৃষকরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মৌসুমে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু হয় গত ১৫ ডিসেম্বর এবং নির্ধারিত সময় ছিল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় বাঁধ নির্মাণে আরও ১৫ দিন সময় বাড়ানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দাবি করেছে, এখন পর্যন্ত প্রায় ৭৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

এ বছর জেলায় প্রায় পাঁচ হাজার কোটি টাকার বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি বছরই অকাল বন্যা ও পাহাড়ি ঢলের ঝুঁকিতে থাকে হাওরের বোরো ফসল। এসব দুর্যোগ মোকাবেলায় প্রতিবছর হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণ করা হয়। এবারও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) মাধ্যমে ১৪৮ কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ কাজ চলছে। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় কৃষকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, জেলার দিরাই ও শাল্লা উপজেলায় এখনো একটি বাঁধের কাজও পুরোপুরি শেষ হয়নি। অধিকাংশ বাঁধে কম্পেকশন, ঘাস লাগানোসহ বিভিন্ন আনুষঙ্গিক কাজ বাকি রয়েছে।

শাল্লা উপজেলার আঙ্গাউরা গ্রামের কৃষকদের অভিযোগ, বড় হাওর রক্ষাবাঁধ ‘বৈজ্যাখালী’র কাজ এখনো শেষ হয়নি। ঘুঙ্গিয়ারগাঁও ব্রিজ থেকে শারপিন স্কুল পর্যন্ত বাঁধের কাজ ধীরগতিতে চলছে। তাদের আশঙ্কা, এভাবে কাজ চলতে থাকলে এক মাসেও শেষ হবে না। এতে দাঁড়াইন নদীর পানি এসে ছায়ার হাওরের ফসল তলিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

এছাড়া মিলন বাজার থেকে শাল্লা উপজেলা সদর পর্যন্ত স্থায়ী বাঁধের কাজও এখনো অসম্পূর্ণ রয়েছে। কয়েকদিন টানা বৃষ্টিপাত হলে ওই বাঁধ দিয়ে পানি ঢুকে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ৫৩টি হাওরে ১৪৮ কোটি টাকা ব্যয়ে ৭১৮টি প্রকল্পের আওতায় অস্থায়ী বাঁধ নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ১১০টি বড় ভাঙন বা ক্লোজার রয়েছে। শনিবার পর্যন্ত ৭৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি পাউবোর কর্মকর্তাদের। ইতোমধ্যে ৪৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং কয়েক দিনের মধ্যে আরও ২০ কোটি টাকা পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছবাব মিয়া বলেন, কিছু এলাকায় প্রকল্প বাস্তবায়ন কমিটির লোকজন অর্থসংকটে ভুগছেন। সময়মতো টাকা না পাওয়ায় অনেকেই কাজ শেষ করতে পারছেন না। অনেক বাঁধে এখনো কম্পেকশন, কার্পেটিং ও ঘাস লাগানোর মতো গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, এবছর নির্বাচনের কারণে বাঁধের কাজ কিছুটা বিলম্ব হয়েছে। তাই কাজ শেষ করতে সময় আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ১২ উপজেলায় দুই লাখ ৩০ হাজার ৫০৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এতে প্রায় ১৪ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় পাঁচ হাজার ২৮ কোটি টাকা।

এই সম্পর্কিত আরো

বাদী জানেন না আসামী কে জুলাই আন্দোলন: আহতদের গেজেট তালিকাভুক্তি মামলায় রহস্য!

চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক শাহজালাল

সাদ্দাম-গাদ্দাফির পর মার্কিন আগ্রাসনের শিকার খামেনি

আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশি নিহত

কলেজছাত্রী ধর্ষণ ও ভিডিও ধারণ: যুবকের যাবজ্জীবন

এশিয়ার নারী ফুটবল আসর শুরু: জয়ে শুভ সূচনা স্বাগতিক অস্ট্রেলিয়ার

নির্ধারিত সময়েও শেষ হয়নি হাওরের বাঁধের কাজ, বোরো ফসল নিয়ে শঙ্কায় কৃষক

জামালগঞ্জে কবরস্থানের নিয়ে বিরোধ, গ্রামবাসী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ

দ্রুত উন্নয়ন কাজ সম্পন্নের নির্দেশ সিসিক প্রশাসকের