রবিবার, ০১ মার্চ ২০২৬
রবিবার, ০১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বাদী জানেন না আসামী কে - জুলাই আন্দোলন: আহতদের গেজেট তালিকাভুক্তি মামলায় রহস্য! চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক শাহজালাল সাদ্দাম-গাদ্দাফির পর মার্কিন আগ্রাসনের শিকার খামেনি আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশি নিহত কলেজছাত্রী ধর্ষণ ও ভিডিও ধারণ: যুবকের যাবজ্জীবন এশিয়ার নারী ফুটবল আসর শুরু: জয়ে শুভ সূচনা স্বাগতিক অস্ট্রেলিয়ার নির্ধারিত সময়েও শেষ হয়নি হাওরের বাঁধের কাজ, বোরো ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামালগঞ্জে কবরস্থানের নিয়ে বিরোধ, গ্রামবাসী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ দ্রুত উন্নয়ন কাজ সম্পন্নের নির্দেশ সিসিক প্রশাসকের
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে কবরস্থানের নিয়ে বিরোধ, গ্রামবাসী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় একটি কবরস্থানের জমি দখলকে কেন্দ্র করে গ্রামবাসী ও একটি পরিবারের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়ভাবে উত্তেজনা ও উদ্বেগ দেখা দিয়েছে।

জানা যায়, উপজেলার সাচনা বাজার ইউনিয়নের পলক গ্রামের কবরস্থানের জমি নিয়ে এ বিরোধের সূত্রপাত। স্থানীয় কবরস্থান পরিচালনা কমিটি ও এলাকাবাসীর অভিযোগ, প্রায় ১০০ বছর ধরে গ্রামের মানুষ পলক গ্রামের নির্ধারিত কবরস্থানে মৃতদেহ দাফন করে আসছেন। সম্প্রতি ইব্রাহিম নামে এক ব্যক্তি দাবি করেন, ওই জমি তাদের পূর্বপুরুষরা সরকারি বন্দোবস্ত নিয়ে ভোগদখল করে আসছেন। অভিযোগ রয়েছে, তিনি রাতের আঁধারে কবরস্থানের সীমানা প্রাচীরের ভেতরে একটি ঘর নির্মাণ করেন।

পরদিন সকালে বিষয়টি জানতে পেরে গ্রামবাসী ওই পরিবারের কাছে জানতে চাইলে তারা জমিটি নিজেদের বলে দাবি করেন। পরে গ্রামবাসী বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

গ্রামবাসীর আশঙ্কা, কবরস্থানের ভেতরে স্থাপনা নির্মাণের ফলে ভবিষ্যতে দাফন কার্যক্রম ব্যাহত হতে পারে এবং পবিত্র পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার মতবিরোধও সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

অন্যদিকে, অভিযুক্ত ইব্রাহিম দাবি করেছেন, তার পূর্বপুরুষরা সরকারের কাছ থেকে ২২ শতাংশ জমি বন্দোবস্ত নিয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন এবং নিয়মিত ভূমি কর পরিশোধ করছেন। এ বিষয়ে তিনি গ্রামের কয়েকজনের নাম উল্লেখ করে জামালগঞ্জ থানায় একটি পাল্টা লিখিত অভিযোগও দায়ের করেছেন।

এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো

বাদী জানেন না আসামী কে জুলাই আন্দোলন: আহতদের গেজেট তালিকাভুক্তি মামলায় রহস্য!

চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক শাহজালাল

সাদ্দাম-গাদ্দাফির পর মার্কিন আগ্রাসনের শিকার খামেনি

আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশি নিহত

কলেজছাত্রী ধর্ষণ ও ভিডিও ধারণ: যুবকের যাবজ্জীবন

এশিয়ার নারী ফুটবল আসর শুরু: জয়ে শুভ সূচনা স্বাগতিক অস্ট্রেলিয়ার

নির্ধারিত সময়েও শেষ হয়নি হাওরের বাঁধের কাজ, বোরো ফসল নিয়ে শঙ্কায় কৃষক

জামালগঞ্জে কবরস্থানের নিয়ে বিরোধ, গ্রামবাসী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ

দ্রুত উন্নয়ন কাজ সম্পন্নের নির্দেশ সিসিক প্রশাসকের