শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জ-এ কলেজ হোস্টেল ইস্যুতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সুপার সিক্সটি আঞ্চলিক মানবাধিকার সংগঠন-এর উদ্যোগে সুনামগঞ্জের জামালগঞ্জ-এ কলেজ হোস্টেল ইস্যুতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলা পরিষদ গেইট প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহল অংশ নেন। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেইটে এসে মানববন্ধনে মিলিত হয়।

সমাবেশে বক্তারা জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ-এর ছাত্রী হোস্টেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। তারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত রঞ্জন দে ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের স্বার্থে সাময়িক অপসারণের আহ্বান জানান।

বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানচর্চার পবিত্র স্থান। সেখানে কোনো ধরনের অনিয়ম, অনৈতিকতা বা অসদাচরণ বরদাস্ত করা হবে না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।তারা আরও বলেন, তদন্ত প্রক্রিয়া প্রভাবমুক্ত রাখতে সংশ্লিষ্টদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া জরুরি।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঘটনার বিষয়ে শিক্ষার্থীরা ব্যাখ্যা চাইলে প্রশাসনের পক্ষ থেকে সন্তোষজনক জবাব দেওয়া হয়নি। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অবিলম্বে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ না করলে ধারাবাহিক ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন তোফাজ্জল ইসলাম, আব্দুস সামাদ আফিন্দী, বায়েজিদ আহমদ, এবাদুর রহমান, রাহাদ আলম হৃদয়, আবতাহিনুর খাঁন, উদয় খোকন মিয়া, লিমন, সালমান, আবু ইউসুফ নাঈমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।উল্লেখ্য, কলেজের ছাত্রী নিবাসে আপত্তিকর সামগ্রী উদ্ধারের অভিযোগ ঘিরে সম্প্রতি ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে জবাবদিহি দাবি করেন।

এই সম্পর্কিত আরো