রবিবার, ০১ মার্চ ২০২৬
রবিবার, ০১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দ্রুত উন্নয়ন কাজ সম্পন্নের নির্দেশ সিসিক প্রশাসকের সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ বিমান ও পর্যটনমন্ত্রীর মায়ের ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান - খামেনিকে হত্যা মুসলিমদের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ ঘোষণা’ ইরানের লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি ওমান উপকূলের কাছে তেলের ট্যাংকারে হামলা হরমুজ প্রণালি বন্ধ, কী প্রভাব পড়তে পারে যেভাবে খামেনির অবস্থান নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল খামেনিকে হত্যার প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ
advertisement
সিলেট বিভাগ

খাল ও নদী খননসহ ফসলরক্ষা

বাঁধ নির্মাণ আমাদের বড় দায়িত্ব-সুনামগঞ্জে পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশের খাদ্যে সয়ংসম্পূর্ণ ভূমিকা রাখছে উৎপাদিত এই ফসল। যার কারণে হাওরাঞ্চলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আমাদের এই নির্বাচিত সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে এসেছি। তিনি সবসময় খোঁজখবর রাখছেন। এবং আমরা দায়িত্ব নিয়েই মানুষের পাশে দাঁড়িয়েছি। এটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রতিবছর ফসলরক্ষা বাঁধের কাজগুলো যাতে সুন্দরভাবে হয় এবং সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত আমাদের এই অঞ্চলটা যেনো থাকে, সেদিকে আমাদের সবচেয়ে বেশি নজরদারি থাকবে। বিগত সময়ে বাঁধের কাজে অনেক দুর্নীতি ছড়িয়ে পড়েছিলো, সেটা যেনো ভবিষ্যতে না হয়, সেখানে আমরা জিরো টলারেন্স নিয়ে আসার চেষ্টা করছি। 

তিনি আরও বলেন, আমাদের ডিপার্টমেন্টে যারা আছেন এখন থেকে সতর্ক ও সজাগ থাকবেন। সাধারণ মানুষকে নিয়ে বাঁধের কাজের কমিটিগুলো হয়, তাদের সাপোর্ট দিয়ে এমপিসহ রাজনৈতিক দায়িত্বশীল নেতৃবৃন্দ ,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সবাই মিলে সজাগ এবং সতর্ক থাকলে আমার বিশ্বাস আমাদের এই মহতী উদ্যোগ দুর্নীতির কারণে থেমে থাকবেনা। এবং আমাদের যাতে বদনাম না হয় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। আমরা সকলের সহযোগিতা নিয়ে আগামীতে এই কাজগুলো তরান্বিত করে জনগণের সুযোগ-সুবিধা দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো।

মন্ত্রী বলেন, খাল পুনরায় খনন এবং ড্রেজিংয়ের মাধ্যমে নদী খনন, পাশাপাশি বাঁধ নির্মাণ এটা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। এই মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য বেশি সহায়ক জনগুরুত্বপূর্ণ সেদিকে নজর রেখেই আমরা এই কাজগুলো সম্পন্ন করবো। কোনোভাবেই যেনো দুর্নীতি না থাকে, আমাদের এই মহৎ উদ্যোগকে কেউ যেনো বাঁধাগ্রস্ত না করতে পারে দুর্নীতির মাধ্যমে। আমরা সরকার সতর্ক আছি, সজাগ আছি এবং এই সরকার পাহারাদারের ভূমিকায় থাকবে।

এসময় উপস্থিত ছিলেন,  সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৫ আসেনর সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার প্রমুখ।

এই সম্পর্কিত আরো

দ্রুত উন্নয়ন কাজ সম্পন্নের নির্দেশ সিসিক প্রশাসকের

সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ

বিমান ও পর্যটনমন্ত্রীর মায়ের ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক

শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান খামেনিকে হত্যা মুসলিমদের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ ঘোষণা’

ইরানের লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি

ওমান উপকূলের কাছে তেলের ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালি বন্ধ, কী প্রভাব পড়তে পারে

যেভাবে খামেনির অবস্থান নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল

খামেনিকে হত্যার প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ