রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় নব-নির্বাচিত এমপি শওকতুল ইসলামকে বরণ

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু’কে বরণ করে নেন দলীয় নেতাকর্মীসহ জনসাধারণ।

এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর শুক্রবার প্রথম নিজ নির্বাচনী এলাকায় আসেন আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। পারাবত ট্রেনযোগে তিনি কুলাউড়া পৌঁছালে দলের উপজেলা সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের নেতৃত্বে নেতাকর্মীরা তাকে ফুলেল অভ্যর্থনা জানান।

পরে দল ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণ সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান। এদিকে শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। 

নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেন, আমার এ বিজয় কুলাউড়াবাসীকে উৎসর্গ করলাম। আমি শুধু কোন দলের এমপি হয়ে কাজ করতে চাই না। আমি কুলাউড়ার গণমানুষের হয়ে কাজ করতে চাই।

এদিকে কুলাউড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন। অযথা যাতে কেউ থানায় ঘুরাফেরা না করে। মানুষ যাতে হয়রানী না হয়। দালালমুক্ত থানা চাই। শিক্ষা, স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি যানজট নিরসনসহ কুলাউড়াবাসীর সার্বিক উন্নয়নে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করবো।

এসময় কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিনসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো