পবিত্র মাহে রমজান উপলক্ষে বানিয়াচং উপজেলার বড় বাজার ও নতুন বাজার এলাকায় অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: বুলবুল মিয়া। তার ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই মানবিক কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
শনিবার (২১ফেব্রুয়ারি) বাদ আছর স্থানীয় বড় বাজার ও নতুন বাজার এলাকায় ঘুরে ঘুরে কয়েকশ মানুষের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন তিনি। স্থানীয়রা জানান, বুলবুল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। বিশেষ করে রমজান মাসে নিম্নআয়ের মানুষ ও পথচারীদের জন্য তার এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।
ইফতার বিতরণকালে বুলবুল বলেন, “ছাত্ররাজনীতি মানে শুধু মিছিল-মিটিং নয়; ছাত্ররাজনীতি মানে জনগণের সেবা করা। দেশের এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য। সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি মানুষের মাঝে সামান্য ইফতার পৌঁছে দিতে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।