আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বানিয়াচংয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারী উদযাপন করা হয়েছে। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালন করা হয়।
শুক্রবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন স্থানীয় শহীদ বেদীতে পুষ্পস্থবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অংশগ্রহন করেন স্থানীয় সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান। এরপর একে একে উপজেলা বিএনপি,বানিয়াচং থানা ও ফায়ার সার্ভিস এর পক্ষে পৃষ্পস্থবক অর্পন করা হয়।
শনিবার (২১ ফেব্রয়ারী)সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্দোগে হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী। অনুর্ষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য রাখেন আবু মনসুর সাখাওয়াত হাসান এমপি।
বক্তব্যে সাখাওয়াত হাসান ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, মাতৃভাষার অধিকার রক্ষায় বাঙালি জাতির আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। ভাষা শহীদদের আত্মত্যাগের ফলেই আজ বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে।
আলোচনা সভা শেষে সকল ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।এবং চিত্রাঙ্গন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।